সাপ কামড়াল বৃদ্ধকে, বৃদ্ধ কামড়াল সাপকে! তারপর..
Odd বাংলা ডেস্ক: কুকুর মানুষকে কামড়ালেও মানুষ কোনোদিন কুকুরকে কামড়ায় না এটাই মানুষের সহজাত স্বভাব। কিন্তু এবার ঘটল ব্যতিক্রম এক বিস্ময়কর ঘটনা।
গুজরাটের মহিসাগর এলাকায় প্রভাত গালা বারিয়া নামে সত্তরোর্ধ্ব এক বৃদ্ধকে সাপে ছোবল মারার পর তিনিও ক্ষুব্ধ হয়ে সাপটিকে কামড় দেন। রীতিমত সাপটিকেও রক্তাক্ত করে ছাড়েন!
ওই বৃদ্ধ কৃষক ক্ষেতে কাজ করছিলেন। এমন সময় একটি সাপ তাকে কামড় দেয়। এতে তিনি রেগে গিয়ে সাপটিকে ধরে কামড়াতে থাকেন। ততক্ষণ পর্যন্ত কামড়াতে থাকেন যতক্ষণ না সাপটি মারা যায়।
এদিকে সাপকে কামড়ানোর পর প্রভাতকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলেও চিকিৎসার অভাবে তাকে বাঁচানো যায়নি। শেষ পর্যন্ত সাপের বিষেই মৃত্যু হয় প্রভাতের।
এর মধ্য দিয়ে সাপ আর ওই বৃদ্ধ মানুষটির জীবনের যবনিকাপাত ঘটে।





Post a Comment