গাজনের সবচেয়ে ভয়ানক রূপ কুড়মুন, মৃতদেহ তুলে পালিত হয় উৎসব

Odd বাংলা ডেস্ক: পূর্ব বর্ধমান জেলার বর্ধমান-১ ও ২ ব্লকের কুড়মুন ও সোনাপলাশি গ্রামে ৫০০ বছরের পুরোনো রীতি মেনে অনুষ্ঠিত হয় গাজন। প্রতি বছর চৈত্র মাসের ২৯ তারিখ ভোরে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে কয়েক হাজার মানুষ ভিড় জমায় কুড়মুন গ্রামে। শিবভক্ত সন্ন্যাসীরা মড়ার মাথা নিয়ে নানা ধরনের নাচ করেন। কয়েক ঘণ্টার জন্য বাইরের রাজ্যের বেশ কিছু মানুষ আসেন কুড়মুনের শিব মন্দিরের সামনে। চারিদিকে উৎকট গন্ধে দম বন্ধ হয়ে আসে। তবুও অদ্ভুত উন্মাদনা দেখা যায়। 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.