ইংল্যান্ডের স্কুলগুলিতে পাঠ্যসূচীর অংশ হতে চলেছে 'মুন্নি বদনাম হুয়ি'


Odd বাংলা ডেস্ক: ইংল্যান্ডের স্কুলে এবার পড়ানো হবে ‘মুন্নি বদনাম হুয়ি’। অবাক হলেন তো? এ খবর একদম সত্যি।ইল্যান্ডের মিউজিক স্কুলের পাঠ্যক্রমে যুক্ত হয়েছে সলমন খানের ‘দবং’ছবির এই বিখ্যাত আইটেম নম্বরটি। সম্প্রতি ইংল্যান্ডের শিক্ষা মন্ত্রকের তরফে একথা জানানো হয়েছে।
 
২০১০ সালে মুক্তিপ্রাপ্ত ‘দবং’ছবিতে  ‘মুন্নি বদনাম হুয়ি’ গানটি ব্যবহার করা হয়েছিল। গানটি গেয়েছিলেন মমতা শর্মা, ঐশ্বর্য নিগম, মাস্টার সেলিম। আর গানে পারফর্ম করেছিলেন মালাইকা অরোরা। চার্ট বাস্টারে সবচেয়ে উপরে জায়গা করে নিয়েছিল এই আইটেম গানটি। আর এবার বলিউডের এই মশলাদার গানটি সম্পর্কে এবার পড়াশোনা করবেন ইংল্যান্ডের পড়ুয়ারা।

কেবল‘মুন্নি বদনাম হুয়ি’ নয়, এর পাশাপাশি আরও একাধিক গান যেমন প্রখ্যাত সংগীতশিল্পী কিশোরী অমনকরের ‘সহেলি রে’, অনুষ্কা শংকরের ‘ইন্ডিয়ান সামার’ এবং এ আর রহমানের অস্কারজয়ী গান ‘জয় হো’ গানগুলিও ইংল্যান্ডের মিউজিক স্কুলগুলির পাঠ্যক্রমে রাখা হয়েছে।।  ভারতীয় গানের বৈচিত্র বোঝাতেই সেদেশের স্কুলের পাঠ্যক্রমে এইসব গান রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.