ভোটের আগেই কল্যাণীতে ব্যাপক উত্তেজনা
Odd বাংলা ডেস্ক: শনিবার সকালে কল্যাণীর বকুলতলায় বিজেপি কর্মীদের ওপর হামলা চালানোর অভিযোগ ওঠে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। হামলায় বেশ কয়েকজন বিজেপি কর্মী আহত হয়েছেন বলে অভিযোগ। খবর পেয়ে সেখানে পৌঁছয় কেন্দ্রীয় বাহিনী ও পুলিশ।
রানাঘাট দক্ষিণ কেন্দ্রের অন্তর্গত গয়েশপুরে ২০২ নম্বর বুথ এলাকায় ঘটনাটি ঘটে। গয়েশপুরের বকুলতলা এলাকায় ক্যাম্প অফিস করবেন বলে জড়ো হয়েছিলেন বিজেপি কর্মীরা। একটি চায়ের দোকানে বসে চা খাচ্ছিলেন তাঁরা। তখনই তাঁদের ওপর মোটরবাইকে করে এসে হামলা চালায় ১৫ জন দুষ্কৃতী। লাঠি, রড, টিউবলাইট দিয়ে ব্যাপক মারধর করা হয় বিজেপি কর্মীদের। মারধর করা হয় স্থানীয় বুথ সভাপতিকেও।





Post a Comment