চলে গেলেন তামিল সিনেমার বিখ্যাত কমেডিয়ান বিবেক
Odd বাংলা ডেস্ক: প্রয়াত হলেন জনপ্রিয় তামিল কমেডিয়ান বিবেক। সূত্রের খবর, শনিবার ভোর ৪ মিনিটে ৩৫ মিনিটে চেন্নাইয়ের বেসরকারি হাসপাতালে শেষনিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৯। যিনি সুদীর্ঘ ফিল্মি জীবনে ২২০ টিরও বেশি সিনেমায় অভিনয় করেছেন।
স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, শুক্রবার সকাল থেকে বুকে ব্যাথা অনুভব করছিলেন অভিনেতা। এরপর তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা জানান, অভিনেতা একটি ধমনী পুরোপুরি বল্ক হয়ে গিয়েছে। দ্রুত তাঁর অ্যাঞ্জিওপ্লাস্টি করা হয়। তারপর আইসিইউতে একমো সাপোর্টে রাখা হয়েছিল। কিন্তু সেই ধকল সহ্য করতে পারেননি।





Post a Comment