জানেন কি, ভারতে ছাপানো হয়েছিল '০' টাকার নোট
Odd বাংলা ডেস্ক: বাজারে ১০০,৫০০, ১০০০ টাকার নোট, তারপর নোট বাতিল পর্বে নতুন ২০,৫০, ৫০০,২০০০, টাকার নোট দেখেছেন সকলেই। ১০০০ টাকার নোট অবশ্য বাজারে অচল।কিন্তু আপনি কি জানেন দেশে একসময় (০) মূল্যের নোটও ছাপা হয়েছে? কি অবাক হচ্ছেন তো?
সালটি ২০০৭ ,নোটটি রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ছাপেনি। ছেপে ছিল দক্ষিণ ভারতের একটি এনজিও নোটটি ছাপিয়েছিল। তামিলনাড়ু ভিত্তিক ৫ম স্তম্ভ নামের এই এনজিও প্রায় এক লক্ষের উপর শূন্য টাকার নোট ছাপিয়ে ছিল। এই নোটগুলি চারটি ভাষা হিন্দি, তেলেগু, কন্নড় এবং মালায়ালামে ছাপা হয়।
এই নোট ছাপানোর উদ্দেশ্য আসলে, দুর্নীতি ও কালো টাকার বিরুদ্ধে মানুষকে সচেতন করা। দুর্নীতি ও কালো টাকার বিরুদ্ধে লড়াইয়ে শূন্য টাকার নোটকে অস্ত্র বানানো হয়েছিল বলে জানা যায়।বিভিন্ন ভাষায় মুদ্রিত এই নোটগুলির উপরে লেখা ছিল, ‘কেউ যদি ঘুষ চায় তবে এই নোটটি দিন এবং বিষয়টি আমাদের জানান!’
এমন ৩০ লক্ষ নোট বিতরণ করা হয়েছিল। সংগঠনটি শূন্য টাকার নোট ছাপিয়ে দুর্নীতির বিরুদ্ধে গর্জে ওঠার চেষ্টা করেছিল।শুধুমাত্র তামিলনাড়ুতে ২৫ লক্ষেরও বেশি নোট বিতরণ করা হয়েছিল। সারা দেশে প্রায় ৩০ লক্ষ নোট বিতরণ করা হয়েছিল।
৫ম স্তম্ভ সংগঠনের প্রতিষ্ঠাতা বিজয় আনন্দ এই প্রচারটি শুরু করেছিল। তিনি তার স্বেচ্ছাসেবকদের মাধ্যমে রেল স্টেশন থেকে প্রতিটি বাজারে চৌরাস্তায়, বাসস্ট্যান্ডে শূন্য টাকার নোট বিতরণ করেন।





Post a Comment