কখন একজন কোভিড -১৯ রোগীর হাসপাতালে ভর্তি হওয়া উচিত?দেখুন ভিডিও
Odd বাংলা ডেস্ক: ভারত সরকারের সিটিজেন এনগেজমেন্ট প্ল্যাটফর্মে পোস্ট করা একটি ভিডিও-তে বলা হয়েছে, কোভিড পজিটিভ রোগীদের অবশ্যই তাঁদের জ্বর এবং অক্সিজেনের স্তরটি নিয়মিত ট্র্যাক করতে হবে।
সেখানে আরও বলা হয়েছে যে,যদি অক্সিমিটারে বেসলাইন স্যাচুরেশনটি ৯৪% এর নীচে থাকে, তাদের হাসপাতালে ভর্তি করা উচিত। ভিডিওতে ছয় মিনিটের হাঁটার পরীক্ষা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। যেখানে বলা হয়েছে, কোনও রোগীকে তাদের বিচ্ছিন্ন কক্ষে ছয় মিনিট হাঁটার আগে এবং পরে অক্সিজেন রিডিং চেক করতে হবে।রিডিং যদি স্বাভাবিক হয় তবে হাসপাতালে ভর্তির দরকার নেই। তবে অক্সিজেন পর্যায়ে যদি ৪% বা তার বেশি ওঠানামা হয় তবে একজন রোগীর ভর্তি হওয়া উচিত।
দেখুন সেই ভিডিও-
Watch this video to know when one should seek admission in a hospital when found COVID-19 positive. #IndiaFightsCorona @MoHFW_INDIA @PMOIndia @PIB_India @MIB_India @drharshvardhan @cspramesh— MyGovIndia (@mygovindia) April 21, 2021





Post a Comment