CYBER ALERT: হোয়াটসঅ্যাপ-কে নিয়ে ভারতীয় সাইবার এজেন্সির সতর্কবার্তা , ফাঁস হতে পারে ব্যক্তিগত তথ্য
Odd বাংলা ডেস্ক: ভারতের সাইবার সিকিউরিটি এজেন্সি সিইআরটি- হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য সতর্কবার্তা জারি করেছে। জনপ্রিয় এই ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ্লিকেশনটিতে এমন কিছু ত্রুটি তারা পেয়েছেন বলে দাবি করেছেন যেখান থেকে ব্যাক্তিগত তথ্য লিক হতে পারে।
কয়েকদিন আগেই অভিযোগ ওঠে হোয়াটসঅ্যাপ তার ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য তার মাদার কোম্পানি ফেসবুককে বিক্রি করে দিচ্ছে। তারপরেই সাইবার সিকিউরিটি এজেন্সি CERT ব্যাপারটিকে খতিয়ে দেখে তারপরেই এই অধ্যাদেশ জারি করেছে।
সতর্কবার্তাটিতে বলা হয়েছে Android prior থেকে v2.21.4.18 পর্যন্ত ভার্সনগুলিতে হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশনে বেশ কিছু প্রযুক্তিগত ত্রুটি মিলেছে।
সিইআরটি-ইন হ'ল সাইবার অ্যাটাকের বিরুদ্ধে লড়াই করা এবং ভারতীয় সাইবার স্পেস রক্ষার জন্য জাতীয় প্রযুক্তি বাহিনী।
সতর্কবার্তাতে জানানো হয়েছে যে হ্যাকাররা এই ম্যাসেজিং অ্যাপ্লিকেশনে কিছু বিশেষ ধরনের ট্যাগ ও কোড ব্যবহার করে ব্যবহারকারীর অজান্তেই সেখান থেকে তথ্য বের করে নিতে পারে। তবে তারা পাশপাশি এটাও বলেছেন যে বর্তমানে যে লেটেস্ট ভার্সনটি হোয়াটসঅ্যাপ এনেছে সেটি অপেক্ষাকৃত সুরক্ষিত। ফলে সবার উচিত অবিলম্বে অ্যাপটি আপডেট করে নেওয়া।





Post a Comment