জয় শ্রীরাম না বলায় মুসলিম বৃদ্ধকে মারধরের অভিযোগ চুঁচুড়ায়
Odd বাংলা ডেস্ক: জয় শ্রীরাম বলতে রাজি না হওয়ার জেরে হুগলি জেলার চুঁচুড়ায় এক বৃদ্ধকে চড়-থাপ্পড় মারার অভিযোগ উঠেছে তিন যুবকের বিরুদ্ধে। জানা গিয়েছে, গত বুধবার ভোররাত সাড়ে ৩টা নাগাদ শহরের চকবাজার কাঠগোলা এলাকার ৫৪ বছর বয়সী মহম্মদ সুফিউদ্দিন নামাজ পড়তে সাইকেলে করে মসজিদে যাচ্ছিলেন।
পুলিশের কাছে তিনি অভিযোগ করেছেন, চকবাজার-চৌমাথা এলাকায় মসজিদের কাছেই মোটরবাইক আরোহী তিন যুবক তার পথ আটকায় এবং ‘জয় শ্রীরাম’ বলার নির্দেশ দেয়। তিনি এতে রাজি হননি। তখন যুবকরা তাকে চড়-থাপ্পড় মেরে চলে যায়। চন্দননগর কমিশনারেটের একজন কর্মকর্তা বলেন, ওই এলাকার সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে ঘটনার সত্যতা যাচাই করা হচ্ছে। ঘটনাস্থলে পুলিশ গিয়েছিল। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে।





Post a Comment