লালগ্রহে লাগল গ্রহণ! ২ ঘণ্টার জন্য আকাশে হারিয়ে যাবে মঙ্গল
Odd বাংলা ডেস্ক: শনিবার বিকেলে এক বিরল দৃশ্যের সাক্ষী হবেন ভারতবাসী। আজ বিকেল ৫টায় পৃথিবী ও মঙ্গলের ঠিক মাঝখানে চলে আসবে চাঁদ। ফলে আকাশের দিকে তাকালে দেখা যাবে চাঁদের পাশে উজ্জ্বল লাল বিন্দু হিসেবে অবস্থান করছে মঙ্গল। কিন্তু তারপরই কিছুক্ষণের মধ্যে অদৃশ্য হয়ে যাবে লালগ্রহ। এরপর প্রায় ২ ঘণ্টা অদৃশ্যই থাকবে মঙ্গস। ভারত, ইন্দোনেশিয়া ও দক্ষিণ আফ্রিকার পশ্চিম উপকূল থেকে এই মহাজাগতিক দৃশ্য দেখা যাবে বলে জানা গিয়েছে।
প্রসঙ্গত, প্রতি মাসেই মঙ্গলের অনেক কাছে চলে আসে চাঁদ। খালি চোখে দেখলে সেই সময় তাদের মধ্যে কয়েক ডিগ্রির ফারাক থাকে। এই দূরত্ব অবশ্য বিভিন্ন জায়গায় বিভিন্ন। এই ভাবে ধীরে ধীরে যখন চাঁদ চলে আসে পৃথিবী ও মঙ্গলের ঠিক মাঝখানে তখনই এমন ঘটনা ঘটে। কার্যত পৃথিবীর আকাশে মঙ্গলের গ্রহণ দেখা যায়। এর আগে পৃথিবীর নানা প্রান্ত থেকে এমনটা দেখা গেলেও এবার এই মহাজাগতিক দৃশ্যের সাক্ষী থাকবে ভারত। দেশের সব প্রান্ত থেকেই এই দৃশ্য দেখা যাবে।





Post a Comment