পরিস্থিতি ভয়াবহ! মৃত রোগীর অক্সিজেন সিলিন্ডার চুরি করছে মরণাপন্ন করোনা রোগীর পরিবার


Odd বাংলা ডেস্ক: একদিকে যখন ভারতে দৈনিক করোনা সংক্রমণের বিশ্বরেকর্ড গড়েছে অন্যদিকে দেশে অক্সিজেনের সংকট প্রবল আকার ধারণ করেছে। তারই মধ্যে আবার মহারাষ্ট্রের নাসিকের ডাঃ জাকির হুসেন হাসপাতালে অক্সিজেন ট্যাঙ্কার লিক হয়ে অন্তত ২২ জন করোনা রোগীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। অক্সিজেন সঙ্কটের মধ্যে ট্যাঙ্কার লিক পরিস্থিতি আরও ভয়াবহ। এর মধ্যেই দেখা গেল আরও মর্মান্তিক দৃশ্য। নাসিকের ওই হাসপাতালে মৃতদের পাশ থেকে অক্সিজেন সিলিন্ডার খুলে এনে নিজেদের পরিবারের সদস্যদের বাঁচানোর চেষ্টা করছেন মানুষজন। ট্যাঙ্কার লিক হয়ে যাওয়ায় শ্বাসকষ্টে ভুগতে থাকা করোনা রোগীদের যন্ত্রণা কিছুটা লাঘব করতে, প্রিয়জনের জীবন বাঁচাতে মৃতদেহ হাতরাচ্ছে মরণাপন্ন রোগীর পরিবার। 

ভিকি যাদব নামের এক ব্যক্তি, যাঁর ঠাকুমা ৬৫ বছরের সুগন্ধা থোরাটের মৃত্যুর পর তিনি জানিয়েছেন, ‘‌চোখের সামনে এক ঘণ্টার মধ্যে এত মানুষকে মরতে দেখলাম। তার পরের দৃশ্য আরও মর্মান্তিক। ওই পরিস্থিতিতে পরিবারের সদস্যদের বাঁচানোর জন্য বাকিরা মৃতদেহের পাশ থেকে অক্সিজেন সিলিন্ডার খুলে নিয়ে যাচ্ছে। আমিও সেই চেষ্টা করেছিলাম। কিন্তু পারিনি।’‌ তাঁর কথায়, ‘‌অক্সিজেন ট্যাঙ্কার লিক হয়ে যাওয়ায় চাঞ্চল্য শুরু হয়েছিল। আমার ঠাকুমা শ্বাসকষ্টে প্রচন্ড কষ্ট পাচ্ছিলেন। হাসপাতাল কর্মীদের জানানোর পরেই গোটা বিষয়টি জানতে পারি। চিকিৎসক ও নার্সরা রোগীদের বাঁচানোর চেষ্টা করেছেন। রোগীর আত্মীয়রা মরিয়া হয়ে যান।’‌ অনেকেই পরিজনদের বাঁচাতে রিকশায় চাপিয়ে পার্শ্ববর্তী হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা করেছেন। কেউ প্রাণ বাঁচাতে পেরেছেন। কেউ পারেননি। 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.