বৈশাখের শুরুতে প্রখর হবে রোদের তেজ, নেই বৃষ্টির কোনও আশা

Odd বাংলা ডেস্ক: বৈশাখের শুরুতেই শহরবাসীর জন্য দুঃংবাদ দিল আলিপুর আবহাওয়া দফতর। আগামী সপ্তাখানেক বৃষ্টিপাতের কোনও সম্ভাবনাই নেই শহরে। বরং ক্রমশই বাড়বে রোদের তেজ। বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই চড়া হবে রোদ। বাড়বে তাপমাত্রার পারদ। 

গত এক সপ্তাহ ধরে হাওয়া অফিসের পূর্বাভাস থাকলেও বৃষ্টির কোনও দেখা মেলেনি। বরং গরমে নাজেহাল হয়েছে শহরবাসী। কিন্তু কলকাতার মানুষের জন্য কোনও আশার কথা শোনায়নি আবহাওয়া দফতর। শুষ্ক তাপমাত্রা আরও বাড়বে অস্বস্তি, জানাচ্ছেন আবহাওয়াবিদরা। কিন্তু ছিটেফোঁটা বৃষ্টি স্বস্তি ফেরাতে পারে জেলাগুলিতে। আলিপুর আবহাওয়া দফতরের দেওয়া তথ্য অনুযায়ী, পশ্চিম মেদিনীপুর, পূর্ব এবং পশ্চিম বর্ধমান, পুরুলিয়া জেলায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও জলপাইগুড়ি জেলার কিছু অংশেও হতে পারে মাঝারি বৃষ্টিপাত। এছাড়াও এই জেলাগুলিতে বইবে ঝড়। তবে বজায় থাকবে আর্দ্রতা জনিত অস্বস্তি। অর্থাৎ, শুষ্ক আবহাওয়ার থেকে এখনই পাওয়া যাবে না মুক্তি। মৌসম ভবন আগেই জানিয়েছিল, এই বছর রেকর্ড গরম থাকবে সারা ভারতে। কলকাতার বর্তমান পরিস্থিতিও প্রায় সেই ইঙ্গিতই দিচ্ছে।

বুধবার কলকাতার সর্বোচ্চ তাপামাত্রা ৩৭.৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৯৩ শতাংশ।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.