কমবে ওজন চটজলদি, ব্যবহার করুন এই ঘরোয়া আয়ুর্বেদ

Odd বাংলা ডেস্ক: ওজন কমিয়ে শরীরকে সুন্দর আকৃতি দেওয়ার জন্য আমরা কত কিছুই না করি! খাওয়ার পরিমাণ কমিয়ে দেওয়া, খাদ্য তালিকা থেকে একাধিক খাবার বাদ দেওয়া— আরও কত কী! এ ছাড়াও দ্রুত ওজন কমানোর একাধিক ঘরোয়া টোটকা (পাতি লেবুর রস, জিরা, রসুন ইত্যাদি) আমরা অনেকেই কাজে লাগাই।

যষ্টিমধু: যষ্টিমধুর নাম শুনেই অনেকের কাছে এটিকে চিরচেনা মধুর মতো মনে হতে পারে, আসলে কিন্তু তা নয়। যষ্টিমধু হচ্ছে গাছের মূল বা শিকড়, কিন্তু মধু না হলেও এ শিকড়টি মধুর মতো স্বাস্থ্যের বিভিন্ন উপকার করে। শতশত বছর ধরে বিভিন্ন শারীরিক অসুস্থতার ঘরোয়া সমাধান হিসেবে যষ্টিমধু ব্যবহার করা হচ্ছে। এ শিকড়ে অনেক বায়োঅ্যাক্টিভ কম্পাউন্ড রয়েছে, কিন্তু এটি যে উপাদানটির জন্য সবচেয়ে বেশি পরিচিত তা হচ্ছে গ্লাইসিরাইজিক অ্যাসিড। যা দ্রুত ওজন কমিয়ে দেয়। 

মেথী: কিছুটা মেথি একটি পাত্রে নিয়ে সামান্য আঁচে তেল ছাড়াই ভেজে নিয়ে সেটিকে গুঁড়ো করে নিন। এর পর সামান্য উষ্ণ জলের সঙ্গে ওই মেথির গুঁড়ো মিশিয়ে সকালে খালি পেটে নিয়মিত খেতে পারলে ওজন দ্রুত কমবে। ফল পাবেন হাতেনাতে। এটি চটজলদি ওজন কমানোর চমৎকার একটি উপায়।

অ্যালোভেরা: অ্যালোভেরায় অ্যালোইন নামে প্রোটিন আছে। অ্যালোইন সরাসরি ফ্যাট কমায় না। কিন্তু দেহে জমে থাকা টক্সিন দূর করতে সাহায্য করে। তবে খুব অল্প পরিমাণ অ্যালোভেরার রস খাওয়া উচিত। কারণ অ্যালোইন বেশি মাত্রায় দেহে ঢুকলে ডায়রিয়া, পেটে যন্ত্রণা হয়ে থাকে। এটি ওজন কমাতেও সাহায্য করে। 

 পান পাতা: খাওয়ার পর পান পাতা খেলে হজম শক্তি বাড়ে ও বিপাক ক্রিয়া বৃদ্ধি পায়। এর ফলে আপনার পেট পরিষ্কার থাকে যা ওজন কমানোর জন্যে খুবই প্রয়োজনীয়। এছাড়া পান পাতার রস আপনার অতিরিক্ত ক্ষুধাভাব কমিয়ে সঠিক মাত্রায় খাবার গ্রহণ করার ক্ষমতা বৃদ্ধি করে। এতে অতিরিক্ত ক্যালোরি গ্রহণ করা থেকে আপনি নিজেকে দূরে রাখতে পারেন ।

ফ্রেশ সিঙ্গেল ইনগ্রেডিয়েন্ট খাবার

ফ্রেশ সিঙ্গেল ইনগ্রেডিয়েন্ট খাবার বলতে শুধুমাত্র একটি মাত্র খাবার নয়। সিঙ্গেল ইনগ্রেডিয়েন্ট খাবার বলতে বোঝায়, যে খাবার কখনই প্রসেস করা নয়। ফলে আমরা বাড়িতে যে সমস্ত খাবার খাই ভাত,রুটি, মাছ, মাংস, ডিম এই গুলো বেশি পরিমাণে খেতে হবে। এছাড়াও ব্রাউন ব্রেডও খেতে পারেন এবং বেশি করে ফল ও শাক সবজি খান।

 ওজন কমাতে হেলদি স্ন্যাক্স খান 

অনেক সময় দুপুরে খাবারের পরই বিকেলের দিকে আবারও খিদে পেয়ে যায়। তখন আমরা ফুচকা, চানাচুর, তেলেভাজার মতেন খাবার খেয়ে থাকি। যা আমাদের স্বাস্থ্যের পক্ষে অতন্ত্য ক্ষতিকারক। তাই এই সমস্ত না খেয়ে শশা, দই, মুড়ি ও বাদাম জাতীয় হেলদি খাবার খেতে পারেন।


পরিমাপ মতোন জল পান 

ওজন কমাতে পরিমাপ মতোন জল পান করাটা খুবই প্রয়োজন। ফলে আমাদের শরীরে সমস্ত সিস্টেম সঠিক রাখে। তাই প্রতিদিন ঘুম থেকে উঠে ২ গ্লাস জল পান করা খুবই জরুরী। এছাড়াও আমরা রোদে ঘুরতে ঘুরতে অনেক সময় তেষ্টা পেলে কোল্ড ড্রিঙ্কস্ খেয়ে ফেলি। এইটি শরীরের পক্ষে খুবই ক্ষতিকারক। এটি শরীরে অধিক ক্যালরি করে। ফলে এইসবের বদলে জলটাই বেশী করে খানা।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.