১৫ দিনের কারফিউ জারি হল এই রাজ্যে, মিলবে কেবল অত্যাবশকীয় পণ্যসামগ্রী
Odd বাংলা ডেস্ক: বড় সিদ্ধান্ত নিল মহারাষ্ট্র সরকার। আগামী ১৫ দিন কার্ফু জারি করা হয়েছে সেরাজ্যে। ১৪ এপ্রিল রাত ৮ টা থেকে ১৪৪ ধারা জারি থাকবে রাজ্যজুড়ে। তবে এখনই লকডাউনের পথে হাঁটতে চাইছে না কোনও রাজ্য। কারণ, এতে বহু মানুষকে অসুবিধার মধ্যে পড়তে হয়। পাশাপাশি অর্থনীতির কোমর ভেঙে যাবে। তাই লকডাউন না করে করোনার সংক্রমণকে কমাতে কড়া পদক্ষেপের কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে। আগামী ১৫ দিন অত্যাবশকীয় পণ্য ছাড়া আর সবকিছুর পরিষেবা বন্ধ থাকবে।
মঙ্গলবার সন্ধেবেলা তিনি বলেন, গত বছরের থেকেও এবারের পরিস্থিতি আরও ভয়ঙ্কর। হাসাপাতালে বেড সংখ্যা বাড়ানো হচ্ছে। তাই আর সময় নেই। তাই এই বড় সিদ্ধান্ত নিতেই হচ্ছে। তবে মিলবে নিত্য প্রয়োজনীয় সামগ্রী। সকাল ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে প্রয়োজনীয় সামগ্রীর দোকান।
Maharashtra COVID19 guidelines: All establishments, public places, activities to remain closed. Essential services exempted, their operations to be unrestricted.
Restrictions to be in effect from 8pm, 14th April till 7am, 1st May pic.twitter.com/1jYZvTMhYK
যান চলাচল স্বাভাবিক থাকবে, তবে শুধুমাত্র জরুরিকালীনের জন্য।রাজ্যের সমস্ত দরিদ্র মানুষের পরিবারে ৩কেজি গম ও ২কেজি চাল পৌঁছে দেবে সরকার।





Post a Comment