কোভিড রিপোর্ট নেগেটিভ এলেও শরীরে থাকছে করোনা ভাইরাস! বাড়ছে উদ্বেগ

Odd বাংলা ডেস্ক: রিপোর্ট নেগেটিভ।কিন্তু আসলে রোগী করোনা পজিটিভ।একাধিক ক্ষেত্রে এমন ঘটনার নজির পাওয়া গিয়েছে।করোনা রিপোর্ট নেগেটিভ এলেও ভরসা নেই।করাতে হবে সিটি স্ক্যান। বিশেষজ্ঞের কথায়, সিটি স্ক্যান অনেক সূক্ষ্ম বিচার করতে সক্ষম। অনেক ক্ষেত্রেই এখন আরটিপিসিআর করোনা ধরতে পারছে না।সিটি স্ক্যানে তা ধরা পরছে।সিটি স্ক্যানে যদি দেখা যায় রোগীর বুকে করোনার বৈশিষ্ট রয়েছে,তড়িঘড়ি তাঁকে হোম আইসোলেশনে পাঠানো হচ্ছে।

প্রাথমিক ভাবে মাল্টি-ভিটামিন, জিঙ্ক ট্যাবলেট খাওয়ার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। র‌্যাপিড অ্যান্টিজেন টেস্ট (আরএটি) অথবা আরটিপিসিআর টেস্ট, এতদিন এই দুই-ই ছিল করোনা ধরার পদ্ধতি। নতুন স্ট্রেনে আর তেমনটা নয়। সেক্ষেত্রে দেখা যাচ্ছে রিপোর্ট এসেছে নেগেটিভ। বাড়ি ফিরে ফের জ্বর এসেছে রোগীর। ইতিমধ্যেই গুজরাটে এমন অসংখ্য রোগীর খোঁজ পাওয়া গিয়েছে। খোঁজ মিলেছে কলকাতাতেও।
চিকিৎসকরা বলছেন, আরটিপিসিআর রিপোর্ট নেগেটিভ আসার পরেও কাশি কমছে না। দম নিতে পারছিলেন না রোগী। সিটি স্ক্যান করতে গিয়ে দেখা যাচ্ছে ফুসফুসে গভীর সংক্রমণ। সে কারণেই চিকিৎসকরা অনেক সময় একইসঙ্গে আরটিপিসিআর আর সিটি স্ক্যান করার পরামর্শ দিচ্ছেন। তবে অনেকেরই সিটি স্ক্যান করার সামর্থ্য নেই। ডা. অলোক গোপাল ঘোষাল জানিয়েছেন, এমন ক্ষেত্রে দু’বার আরটিপিসিআর টেস্ট করতে হবে রোগীকে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.