করোনার টিকা নেওয়ার পর থেকে মৃত্যু হয়েছে ১৮০ জনের, ধাপে ধাপে অসুস্থ হচ্ছেন মানুষ


Odd বাংলা ডেস্ক: দেশজুড়ে শুরু হয়েছে করোনার টিকাকরণ কর্মসূচী। প্রাণঘাতী করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে টিকাকরণকেই মূল হাতিয়ার করার কথা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আগামী ১১ এপ্রিল থেকে ১৪ এপ্রিল পর্যন্ত দেশজুড়ে করোনার টিকা উ‍ৎসব আয়োজনের কথা জানিয়েছেন। কিন্তু বাস্তবে করোনা টিকা নিয়ে আতঙ্ক আর উদ্বেগের চিত্রটি প্রকাশ্যে এসেছে। দেশে করোনার টিকাকরণ নিয়ে বিস্তারিত প্রতিবেদন প্রস্তুত করেছে জাতীয়  সংস্থা AEFI (অ্যাডভার্স ইভেন্ট ফলোয়িং ইমুনাইজেশন),যেখানে বলা হয়েছে, গত ৩১ মার্চ পর্যন্ত দেশে করোনার টিকা নেওয়ার পর প্রাণ হারিয়েছেন ১৮০ জন। আর তার তিন চতুর্থাংশ অর্থা‍ৎ শতাংশের নিরিখে ৭৫%, যারা টিকা নেওয়ার তিন দিনের মধ্যে মৃত্যুর কোলে ঢলে পড়েছেন।

প্রতিবেদন অনুসারে, গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন ৬১৭ জন। টিকা নেওয়ার তিন দিনের মধ্যে মৃত্যু হয়েছে  ৯৩ জনের। টিকা নেওয়ার ৪-৭ দিনের মধ্যে প্রাণ হারিয়েছেন ১৮ জন। ৮-২৮ দিনের মধ্যে মারা গিয়েছেন ১১ জন। আর করোনা টিকার দ্বিতীয় ডোজ নিয়ে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হতে হয়েছে ৩০৫ জনকে। তার মধ্যে টিকা নেওয়ার ৩দিনের মধ্যে ভর্তি হয়েছেন ২৭৬ জন। ৪-৮ দিনের মধ্যে ভর্তি হয়েছেন ১৫ জন। ৮-২৮ দিনের মধ্যে ভর্তি হয়েছেন ১৩ জন এবং ২৮ দিন পেরিয়ে যাওয়ার পরে ভর্তি হয়েছেন একজন। ৬৬ জনের শরীরে গুরুতর পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিয়েছে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.