ডান চোখ লাফানো শুভ, নাকি বাম চোখ ?

Odd বাংলা ডেস্ক: প্রাচীন কাল থেকেই কথিত হয়ে আসছে যে মেয়েদের বাম চোখ আর ছেলেদের ডান চোখ লাফানো নাকি ভালো। আর যদি এর উলটো হয় তাহলেই সমূহ বিপদ। আসল ব্যাপার হল চোখ কাঁপা হল শারীরিক অসুস্থতার লক্ষণ। অকারণে বা ভালো খারাপের জন্য চোখ কাঁপেনা। আজকে আমরা জানবো ঠিক কি কি কারণে আমাদের চোখ কাঁপে।

অনেক সময় অতিরিক্ত স্ট্রেস থেকে চোখ কাঁপে। আর স্ট্রেস সব মানুষের জীবনেই আছে। যখনই বেশি স্ট্রেসড মনে হবে তখন বন্ধুদের সঙ্গে ভালো সময় কাটান বা নিজের পোষ্যের সঙ্গে সময় কাটান, আর জোরে জোরে নিঃশ্বাস নিন। চোখ কাঁপা কমে যাবে।

অনেকদিন ভালো ভাবে ঘুম না হলেও চোখ কাঁপে। তাই নিয়মিত ঘুম দরকার। যাদের চোখের সমস্যা আছে, দেখতে অসুবিধা হয় তাদের চোখের পাওয়ার বাড়লে সঙ্গে সঙ্গে চশমা বদল করা উচিৎ। আর কম আলোয় পড়াশোনা করলে, টিভি দেখলে, মোবাইল ফোন ব্যবহার করলে চোখের উপর চাপ পড়ে। আর তার ফলে চোখের পাতা কাঁপে।

তাই কম্পিউটার বা স্মার্টফোন ব্যবহারের সময় ২০-২০-২০ নিয়ম মেনে চলুন। ২০ মিনিট অন্তর কম্পিউটার থেকে চোখ সরান, কম্পিউটার থেকে ২০ ফুট দূরত্বে গিয়ে কোন জিনিসের দিকে ২০ সেকেন্ড ধরে তাকিয়ে থাকুন।

বেশি পরিমাণে ক্যাফেইন জাতীয় খাবার খেলেও চোখ কাঁপে। তাই চা, কফি, চকলেট বা অন্য কোন নরম পানীয় কম খাওয়াই ভালো। যারা প্রতিদিন অ্যালকোহল নেন তাদেরও চোখ কাঁপার সমস্যা হতে পারে। তাই এসব বদ অভ্যাস ত্যাগ করাই ভালো।

ড্রাই আই এর সমস্যা থাকলেও এই সমস্যা হয়। ড্রাই আই হয় কম্পিউটার ব্যবহার, লেন্স ব্যবহার, নিয়মিত কোন ওষুধ খাওয়ার কারণে। এরকম হলে যত শীঘ্র সম্ভব ডাক্তারের সঙ্গে পরামর্শ করা দরকার।

শরীরে ভিটামিনের অভাব হলেও চোখের পাতা কাঁপে। তাই ভালো করে ভিটামিন সমৃদ্ধ খাওয়ার খান। চোখে অনেকের অ্যালার্জি হওয়ার সম্ভাবনা থাকে। তার ফলেও চোখ কাঁপে। সেই ক্ষেত্রে কোন ওষুধ ব্যবহার করার আগে ডাক্তারের পরামর্শ নিন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.