আরবের প্রথম মহিলা নভশ্চর নোরা আলমাতরুশি, শুরু হল প্রশিক্ষণ


Odd বাংলা ডেস্ক:
মহাকাশ কর্মসূচিতে অংশ নিতে চলেছেন আরবের প্রথম মহিলা নভশ্চর। মহাকাশ অভিযান প্রশিক্ষণে অংশ নিতে চলেছেন আমিরশাহীর নোরা আলমাতরুশি-সহ আরও নতুন দু'জন নির্বাচিত হওয়ার খবর জানালেন আরব আমিরশাহীর ভাইস প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী শেখ মুহম্মদ বিন রাশিদ। 

আমিরাতের নাগরিক ২৭ বছর বসয়ী নোরা আল মাতরুশি যন্ত্র প্রকৌশলে স্নাতক সম্পন্ন করেন। বর্তমানে তিনি আবুধাবীর ন্যাশনাল পেট্রোলিয়াম কনস্ট্রাকশনে কোম্পানিতে কর্মে নিযুক্ত। ২০২১ সালে মার্কিন যুক্তরাষ্ট্রে নাসার নভোচারী প্রার্থী হিসেবে তিনি যোগ দেবেন। 

মুহম্মদ এক টুইট বার্তায় লেখেন, ৪হাজারের বেশি প্রার্থীদের মধ্য থেকে নির্বাচিত দুইজনের মধ্যে প্রথম আরবী মহিলা নভশ্চরও আছেন। আমিরাতের নভশ্চর প্রোগ্রামের অংশ হিসেবে আমিরাত থেকে চার জন যুক্তরাষ্ট্রের নাসায় প্রশিক্ষণ গ্রহণ করবেন। আমিরাতের নির্বাচিত আর এক নভোচারী হলেন মুহাম্মাদ আল মুল্লা। নির্বাচিত নভশ্চররা মার্কিন যুক্তরাষ্ট্রের হোস্টনে নাসার জোনসন স্পেস সেন্টারে প্রশিক্ষণ নিতে যোগ দেবেন। 

২০১৯ সালে মেজর হাজা আল মানসুরি আরব আমিরাত থেকে প্রথম বার মহাকাশে গিয়েছিলেন। ওই বছরের ২৫ সেপ্টেম্বর সয়ুজ এমএস-১৫ মহাকাশযানে করে তিনি আন্তর্জাতিক মহাকাশ স্টেশন এর উদ্দেশ্যে যাত্রা করেন। প্রায় ৮ দিন মহাকাশে থাকার পর ২০১৯ সালের ৩ অক্টোবর তারিখে তিনি কাজাখস্তান-এ নিরাপদে অবতরণ করেন।

বিশ্বের পঞ্চম দেশ হিসেবে আরব আমিরাত মহাকাশ মিশনে সফল অভিযান পরিচালনা করে। সম্প্রতি সাত অঞ্চল নিয়ে গঠিত তেল সমৃদ্ধ দেশটি প্রতিষ্ঠার ৫০তম বার্ষিকী উদযাপন করে। 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.