সর্বকালের রেকর্ড ভাঙল দেশের দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা, ২৪ ঘণ্টায় আক্রান্ত ১,৬৮, ৯১২!
Odd বাংলা ডেস্ক: সারাবিশ্বে করোনায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় আবারও ২ নম্বরে উঠে এসেছে ভারতের নাম। তালিকায় সবার উপরে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। গতকাল পর্যন্ত তালিকার দ্বিতীয় স্থানে ছিল ব্রাজিল।
কিন্তু গত ২৪ ঘণ্টায় দেশে ১ লাখ ৬৮ হাজার ৯১২ জন করোনায় আক্রান্তের হদিশ পাওয়ার পর তালিকায় পরিবর্তন এসেছে।ভারতে করোনায় আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছে ১কোটি ২১ লাখ ৫৩ হাজার ৭১৩ জন। জন হপকিন্স ইউনিভার্সিটির দেওয়া তথ্যানুসারে, ভারতে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে ১ কোটি ৩৫ লাখ ২৫ হাজার ৩৭৯ জন এবং মারণ ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে ১ লাখ ৭০ হাজার ২০৯ জন।
অন্যদিকে তালিকার তৃতীয় অবস্থানে থাকা ব্রাজিলে আক্রান্ত হয়েছে ১কোটি ৩৪ লাখ ৮২ হাজার ৫৪৩ জন এবং মারা গেছে ৩ লাখ ৫৩ হাজার২৯৩ জন। এই তালিকায় সবার উপরে থাকা মার্কিন যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৩ কোটি ১৯ লাখ ১৮ হাজার ৫৯১ জন এবং মারা গিয়েছেন ৫লাখ ৭৫ হাজার ৮২৯ জন ।





Post a Comment