করোনাকে বুড়ো আঙুল! কুম্ভমেলায় পুণ্যস্নানে মানুষের বিরাট ঢল


Odd বাংলা ডেস্ক:  শিয়রে করোনা, তার মধ্যেই হরিদ্বারে ১ এপ্রিল থেকে শুরু হয়েছে কুম্ভমেলা। এবারের কুম্ভমেলায় ৩টি শাহি স্নানের যোগ রয়েছে। ১২ এপ্রিল শাহি স্নানের প্রথমদিনে অংশ নিতে ভিড় জমিয়েছে কয়েক হাজার পূর্ণার্থী। করোনা আতঙ্ককে কার্যত বুড়ো আঙুল দেখিয়ে মানুষের ঢল নেমেছে হরিদ্বারের ঘাটগুলোতে। ভোর থেকেই শুরু হয়েছে পূর্ণ্য স্নান। যখন দেশে করোনা সংক্রমণ বিদ্যুতের গতিতে বাড়ছে তখন কুম্ভমেলার ভিড় চিন্ত বাড়িয়েছে স্বাস্থ্য আধিকারিকদের।

স্বাস্থ্য মন্ত্রকের জারি করা কোভিড-১৯ বিধি লঙ্ঘন করে হরিদ্বারের ‘হরি কি পৌর’ ঘাটে শাহি স্নানের জন্যে প্রচুর মানুষের জমায়েত হয়েছে। উত্তরাখন্ড হাইকোর্টের নির্দেশিকা অনুসারে আরটি-পিসিআর পরীক্ষার রিপোর্ট নেগেটিভ হলে তবেই মেলায় ঢোকার অনুমতি দেওয়া হবে। আর সেই রিপোর্ট ৭ দিনের মধ্যে হতে হবে।

কুম্ভ মেলার আইজি সঞ্জয় গুনজিয়াল জানিয়েছেন, তারা ধারাবাহিকভাবে করোনাবিধি অনুসরণ করার জন্য মানুষের কাছে আবেদন জানাচ্ছেন। তবে ঘাটে সামাজিক দূরত্ব নিশ্চিত করা কঠিন হয়ে পড়ছে বলেও জানান তিনি। তাই তিনি সকল পুণ্যার্থীদের কাছে আবেদন জানান, করোনাবিধি মেনে চলার। কিন্তু এতটাই ভিড় যে নিজেদের চলাচল দায়। সেখানে সামাজিক দুরত্ববিধি মেনে চলা কঠিন হয়ে দাঁড়িয়েছে। 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.