করোনায় আক্রান্ত ১৬ কোটি ৫৫ লক্ষাধিক

Odd বাংলা ডেস্ক: সারা বিশ্বে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে ১৬ কোটি ৫৫ লাখ ৪৯ হাজার ৩২৩ জন এবং মারা গেছে ৩৪ লাখ ৩১ হাজার ৪৯৫ জন।

বিশ্বে করোনায় আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছে ১৪ কোটি ৪৫ লাখ ৬৯ হাজার ৩২২ জন এবং বর্তমানে আক্রান্ত অবস্থায় রয়েছে এক কোটি ৭৫ লাখ ৪৮ হাজার ৫০৬ জন।

বিশ্বে করোনায় আক্রান্তদের মধ্যে সুস্থ হওয়ার হার ৯৮ শতাংশ এবং মারা যাওয়ার হার ২ শতাংশ। সারা বিশ্বে বর্তমানে করোনায় আক্রান্তদের মধ্যে গুরুতর অবস্থায় রয়েছে এক লাখ ১২৩ জন এবং বাকিদের অবস্থা স্থিতিশীল।

বিশ্বে করোনায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় সবার ওপরে রয়েছে যুক্তরাষ্ট্র। সে দেশে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে তিন কোটি ৩৮ লাখ দুই হাজার ৩২৪ জন এবং মারা গেছে ছয় লাখ এক হাজার ৯৪৯ জন।

বিশ্বে করোনায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় যুক্তরাষ্ট্রের পর যথাক্রমে রয়েছে ভারত, ব্রাজিল, ফ্রান্স, তুরস্ক, রাশিয়া, ব্রিটেন, ইতালি, স্পেন ও জার্মানি।

ভারতে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে দুই কোটি ৫৭ লাখ ৭১ হাজার ৪০৫ জন এবং মারা গেছে দুই লাখ ৮৭ হাজার ১৫৬ জন। 

ভারতের পরের অবস্থানে থাকা ব্রাজিলে মোট আক্রান্ত হয়েছে এক কোটি ৫৮ লাখ ১৫ হাজার ১৯১ জন এবং মারা গেছে চার লাখ ৪১ হাজার ৮৬৪ জন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.