প্রায় ২০ হাজার করোনা টিকা পুড়িয়ে দিল মালাবি

Odd বাংলা ডেস্ক: আফ্রিকার দেশ মালাবিতে মেয়াদোত্তীর্ণ করোনাভাইরাসের টিকার প্রায় ২০ হাজার ডোজ আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে। বুধবার এতথ্য জানানো হয়। জনগণ যে টিকা পাচ্ছে তা যেন নিরাপদ হয়; এমন বিষয় নিশ্চিত করতেই এ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য কর্তৃপক্ষ।

টিকার ১৯ হাজার ৬১০ ডোজ প্রকাশ্যে পুড়িয়ে দেওয়ার ঘটনা আফ্রিকার কোনো দেশে এটিই প্রথর্ম। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে প্রাথমিকভাবে মেয়াদোত্তীর্ণ ডোজগুলি ধ্বংস না করার জন্য অনুরোধ করেছিল, তবে এখন তাদের পরামর্শ পরিবর্তন করেছে সংস্থাটি। বিবিসি বলছে, মালাবিতে টিকা গ্রহণের প্রতি মানুষের উৎসাহ কম। তবে দেশটির স্বাস্থ্যকর্মীরা আশা করছেন, এই পদক্ষেপের ফলে জনগণের আস্থা বৃদ্ধি পাবে।

এক কোটি ৮০ লাখ জনসংখ্যার দেশ মালাবিতে এরই মধ্যে করোনা শনাক্ত হয়েছে ৩৪ হাজার ২৩২ জনের শরীরে; এতে প্রাণ হারিয়েছেন এক হাজার ১৫৩ জন। গত ২৬ মার্চ আফ্রিকান ইউনিয়নের মাধ্যমে এক লাখ দুই হাজার ডোজ অ্যাস্ট্রাজেনেকার টিকা পায় মালাবি। এগুলোর ৮০ শতাংশই ব্যবহার করেছে দেশটি। ভ্যাকসিনগুলো ব্যবহারের মেয়াদ ছিল ১৩ এপ্রিল।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.