Odd বাংলা ডেস্ক: পাকিস্তানের দক্ষিণাঞ্চলীয় সিন্ধু প্রদেশে দুটি গোষ্ঠীর মধ্যে ভয়াবহ সংঘর্ষে কমপক্ষে নয় জন নিহত হয়েছে। এছাড়া গুরুতর আহত হয়েছে অন্তত আরো পাঁচজন।
শনিবার গভীর রাতে প্রদেশটির কান্ধকোট এলাকায় পুরানো শত্রুতার জের ধরে জগিরানী ও চাচর উপজাতির মধ্যে কয়েক ঘণ্টা তীব্র গোলাগুলি হয়।
পুলিশ কর্মীরা গণমাধ্যমকে জানায়, নিরাপত্তা কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে দেখেন উভয় পক্ষের সশস্ত্র লোকজন বাঙ্কারে লুকিয়ে থেকে গুলি চালাচ্ছে।
পুলিশ ও উদ্ধারকারী দল নিহতদের মরদেহ উদ্ধার ও আহতদের একটি হাসপাতালে স্থানান্তরিত করে। পুলিশ উভয় সশস্ত্র দলের বিরুদ্ধে দুটি পৃথক মামলা দায়ের ও অপরাধীদের কাছ থেকে অস্ত্র জব্দ করে।
সংঘর্ষে স্বয়ংক্রিয় বন্দুক, হ্যান্ড গ্রেনেড ও রকেট ব্যবহৃত হয়েছে বলে স্থানীয় খবরে জানানো হয়েছে।
কয়েক ঘন্টা অবিরাম গুলি বিনিময়ের পর স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়লে উত্তেজনা নিরসনে সেখানে পুলিশ মোতায়েন করা হয়।





Post a Comment