দু-দশ টাকার কয়েন খরচা তো করেন, কিন্তু জানেন কি কয়েন তৈরিতে কত টাকা খরচ হয়?


Odd বাংলা ডেস্ক: এক-দুই থেকে পাঁচ-দশ, সকলের পকেটে ছোট বড় কয়েন থাকেই থাকে। পুরনো কয়েনের জামানা পেরিয়ে তৈরি হয়েছে নতুন কয়েন। কিন্তু জানেন কি এই কয়েন তৈরি করতে কত টাকা খরচ হয়? 

আরটিআই মারফত, রিজার্ভ ব্যাঙ্কের কাছে কয়েন সম্পর্কিত কয়েকটি তথ্য জানতে চাওয়া হয়, সেখানে কয়েন তৈরিতে কত টাকা খরচ হয় তা জানতে চাওয়ার পাশাপাশি বছরে মোট কত কয়েন তৈরি হয় সেই বিষয়েও জানতে চাওয়া হয়। 

আর সেই উত্তর জানতে রিজার্ভ ব্যাংক দেশের সমস্ত টাকশালে সেই প্রশ্নের প্রতিলিপি পাঠায়। হায়দ্রাবাদের টাঁকশাল অনুযায়ী, প্রতিটি এক টাকার কয়েন তৈরি করতে খরচ হয় এক টাকা এগারো পয়সা। অর্থাৎ টাকার থেকে টাকা তৈরির মূল্য মোট এগারো পয়সা বেশি। পাশাপাশি, দু টাকার কয়েন তৈরিতে খরচ হয় ১ টাকা ২৮পয়সা। ৫টাকার কয়েন তৈরিতে খরচ হয় ৩ টাকা ৬৯পয়সা ও ১০ টাকার কয়েন তৈরিতে খরচ হয়৫ টাকা ৫৪ পয়সা।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.