অসুস্থ অনুব্রত, শুরু হয়েছে শ্বাসকষ্ট

Odd বাংলা ডেস্ক: ঠিক কী হয়েছে তৃণমূলের বীরভূম জেলা সভাপতির? সূত্রের খবর, কয়েকদিন ধরেই জ্বর এবং শ্বাসকষ্ট জনিত সমস্যায় ভুগছিলেন তিনি।এরপরেই চিকিৎসকরা তাঁকে করোনা পরীক্ষা করার পরামর্শ দেন। কিন্তু অ্যান্টিজেন টেস্টে তাঁর করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ আসে। যদিও তাঁর আরটিপিসিআর পরীক্ষা করা হয়নি বলে জানা গিয়েছে। এদিকে তাঁকে বাড়িতে রেখেই চিকিৎসা করার পরামর্শ দিয়েছিলেন চিকিৎসকরা। কিন্তু তাঁর শারীরিক অবস্থার ক্রমাগত অবনতি হচ্ছিল। বৃহস্পতিবার তিনি অত্যন্ত অসুস্থ বোধ করলে চিকিৎসকরা তাঁকে হাসপাতালে ভর্তি করার পরামর্শ দেন। জানা গিয়েছে তাঁকে কলকাতা নিয়ে আসা হচ্ছে ভর্তি করা হবে একটি বেসরকারি হাসপাতালে।

প্রসঙ্গত, বেশ কিছুদিন ধরে কিডনির সমস্যায় ভুগছেন অনুব্রত মণ্ডল। CBI দফতরে হাজিরা না দেওয়ার কারণ হিসেবে নিজের অসুস্থতাকেই দর্শিয়েছিলেন এই নেতা।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.