Odd বাংলা ডেস্ক: লকডাউনে বাড়ি থেকেই কাজ করছেন অনেকে। এতে করে বাইরে তেমন একটা বের হতে হচ্ছে না। আর এ জন্য ভাবছেন রোদে ত্বকের কোনো ক্ষতি হচ্ছে না। কিন্তু বিষয়টি আসলে তা না। রোদের কারণে ঘরের ভেতরে থেকেও ত্বকের ক্ষতি হতে পারে।
রোদে দুই ধরনের অতিবেগুনি রশ্মি থাকে। ‘এ’ এবং ‘বি’। এর মধ্যে বাইরে যখন আমরা ঘুরি, তখন সরাসরি ‘বি’ গোত্রের অতিবেগুনি রশ্মি আমাদের ত্বকে সরাসরি প্রভাব ফেলে, জ্বলে যায় ত্বক। শুধু তাই নয়, ত্বকের ভেতরে ঢুকে ডিএনএ-র ওপরও প্রভাব ফেলে এই ‘বি’ গোত্রের অতিবেগুনি রশ্মি।
ঘরের বা গাড়ির ভেতরে ওই ‘বি’ গোত্রের অতিবেগুনি রশ্মি থেকে বাঁচার জন্য আমরা কালচে কাচ ব্যবহার করি। সেই কাচ ভেদ করে এই বিশেষ অতিবেগুনি রশ্মি ঢুকতে পারে না। কিন্তু ‘এ’ গোত্রের অতিবেগুনি রশ্মিকে আটকাতে পারে না এই কাচ। তাই ঘরের ভেতরে থাকলেও এর প্রভাব এসে পড়ে ত্বকে।
এই ‘এ’ গোত্রের অতিবেগুনি রশ্মি কম ক্ষতিকারক। ত্বক পুড়িয়েও দেয় না। ডিএনএ-র ক্ষতিও করে না। কিন্তু ত্বকে ভাঁজ ফেলতে পারে এই রশ্মি। দীর্ঘদিন এই রশ্মির প্রভাবে ত্বকের ক্যান্সারও হতে পারে। তাই এ থেকে বাঁচতে ঘরে থাকলে সানস্ক্রিন ব্যবহার করতে হবে।





Post a Comment