নারদ কাণ্ড: ধৃত ৪ হেবিওয়েট নেতা-মন্ত্রীর জামিন মঞ্জুর করল হাইকোর্টের বৃহত্তর বেঞ্চ

Odd বাংলা ডেস্ক: ৪ নেতা-মন্ত্রীর জামিন মঞ্জুর। ৫ বিচারপতিই জামিনের পক্ষে মত দিয়েছেন। আপাতত আলোচনা চলছে জামিনের শর্ত নিয়ে। ২ লক্ষ টাকার ব্যক্তিগত বন্ডে জামিন। নারদ মামলার বিচারাধীন বিষয় নিয়ে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে পারবেন না ৪ নেতা-মন্ত্রী। মামলার তথ্য প্রমাণ বিকৃত করা যাবে না।

জামিন নিয়ে একাধিক শর্ত আরেপা করার আর্জি জানিয়েছিলেন কেন্দ্রের সলিসিটর জেনারেল তুষার মেহতা। বলেছিলেন, অভিযুক্তরা এই মামলা নিয়ে মিডিয়া বাইট দিতে পারবেন না। তদন্তের জন্য বা কোর্টে প্রয়োজন অনুযায়ী হাজির হতে হবে। তাঁরা কোনও জমায়েত করতে পারবেন না। 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.