এক বছর ঘুরতে না ঘুরতেই সুশান্ত মৃত্যু তদন্তে সিদ্ধার্থ পিঠানিকে গ্রেফতার করল এনসিবি


Odd বাংলা ডেস্ক:  হাতে আর মাত্র কয়েকটা দিন,আর তারপরই সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর এক বছর পূর্ণ হবে।আর তারক আহেই সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যুর তদন্তে নয়া মোড়। প্রয়াত অভিনেতার বন্ধু সিদ্ধার্থ পিঠানিকে হায়দরাবাদ থেকে গ্রেফতার করল নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। শুরু থেকেই সিবিআই এবং এনসিবি-র আতসকাচের তলায় ছিলেন সিদ্ধার্থ। একাধিকবার জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে ডেকে পাঠায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলি। এ বার সুশান্তের মৃত্যুবার্ষিকীর ঠিক আগেই তদন্তের নতুন দিক খুলে গেল।

সুশান্তের সঙ্গে একই ফ্ল্যাটে থাকতেন সিদ্ধার্থ। অভিনেতার বান্ধবী রিয়া চক্রবর্তীরও ঘনিষ্ঠ বন্ধু হয়ে ওঠেন তিনি। সুশান্তের মৃত্যুর পর রিয়ার কল রেকর্ড থেকে দেখা গিয়েছিল ওই বছরে সিদ্ধার্থের সঙ্গে প্রায় ১০০ বার কথা হয়েছে তাঁর। বন্ধুর মৃত্যুর পর তাঁকে নিয়ে তদন্তকারী সংস্থা এবং সংবাদমাধ্যমের কাছে একাধিক বার কথা বললেও এই প্রসঙ্গ এড়িয়ে যান সিদ্ধার্থ।

এনসিবি-র আধিকারিক সমীর ওয়াংখেড়ে মুম্বইয়ের সংবাদমাধ্যমকে জানান, খুব শীঘ্রই আদালতে তোলা হবে সিদ্ধার্থকে। মাদকযোগে তাঁকে গ্রেফতার করা হয়েছে। অতীতেও তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠিয়েছিল এনসিবি এবং সিবিআই। একাধিক বার ঘণ্টার পর ঘণ্টা জেরা করা হয় তাঁকে। গত বছর এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের অভিনেতার মৃত্যু তদন্তে নামলে সামনে উঠে আসে মাদকযোগের সূত্র।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.