বাংলায় কমেছে দৈনিক সংক্রমণ, কিন্তু এখনই স্বস্তি নেই

Odd বাংলা ডেস্ক: অবশেষে লকডাউনের  সুফল পাচ্ছে রাজ্য। চারদিনে পশ্চিমবঙ্গে দৈনিক সংক্রমণের হার কমের দিকেই। কিন্তু আবার ওই চারদিনেই রাজ্যে মৃত্যুর সংখ্যা বেড়েছে। ২০ হাজারের নীচে আছে সংক্রমণের পরিমাণ। তথ্য-পরিসংখ্যান বলছে, গত ১৮ মে থেকে ২১ মে অর্থাৎ শুক্রবার পর্যন্ত পশ্চিমবঙ্গে দৈনিক সংক্রমণের হার ক্রমশ কমেছে। ১৮ তারিখ যা ছিল ২৮.০ শতাংশ, তা কমে ২১ তারিখে হয়েছে ২৪.৫৯ শতাংশ। অর্থাৎ, ওই হার কমেছে প্রায় ৪ শতাংশ।

কিন্তু এখনই খুশি হওয়ার মতো কিছু হয়নি বলছেন বিশেষজ্ঞমহল। কারণ সংক্রমণ ২০,০০০ এর মধ্যে আছে ঠিকই কিন্তু ১৯,০০০ নিচে তো আর নামছে না।  বস্তুত, এখন মুম্বই এবং দিল্লির দৈনিক সংক্রমণের সংখ্যা এখন মিলিত ভাবে কলকাতার চেয়েও কম। শুক্রবার দিল্লি এবং মুম্বইয়ে সংক্রমণের হার ছিল যথাক্রমে ৩,০০৯ এবং ১,৪১৫। সেখানে শুধু কলকাতায় সংক্রমিতের সংখ্যা ছিল ৩,৫৬০ জন! ফলে কলকাতার জন্য এটাকে স্বস্তির খবর বলা যায় না।  

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.