করোনা থেকে বাঁচতে আস্ত সাপ খাচ্ছে এই গ্রামের মানুষ!

Odd বাংলা ডেস্ক: সম্প্রতি তামিলনাড়ুর একগ্রামে গুজব উঠেছে যে, সাপের মাংস খেলে নাকি ধারে কাছে ঘেঁষবে না করোনা। আর এমন ধারণায় অনুপ্রাণিত হয়ে করোনা ছড়িয়ে পড়ার পর সাপ ধরে তার মাংস খাচ্ছেন ভাদিভেল নামের এক ব্যক্তি। আর এই অপরাধের কারণে তাকে গ্রেফতার করেছে তামিলনাড়ু রাজ্য কর্তৃপক্ষ।
এতদিন পর্যন্ত বিষয়টি সেভাবে জানাজানি হয়নি। বৃহস্পতিবার ওই ব্যক্তির সাপ খাওয়ার একটি ভিডিও সামনে আসতেই নড়েচড়ে বসে স্থানীয় প্রশাসন।

প্রতিবেদনে আরো বলা হয়েছে, ভ্রান্ত বিশ্বাসে করোনাভাইরাস থেকে বাঁচতে দীর্ঘদিন ধরে সাপের মাংস খেয়ে আসছিলেন। এতদিন ধরে এ কাজটি তিনি করলেও তা প্রকাশ্যে আসেনি।
ভিডিওটি ছড়িয়ে পড়তেই তিরুনেলভেলি জেলা বনদপ্তরের কর্মকর্তারা পুলিশকে বিষয়টি জানান। এরপর ভাদিভেলকে গ্রেফতার করে স্থানীয় পুলিশ। গ্রেফতারের পর সাড়ে ৭ হাজার টাকা জরিমানাও করা হয়েছে তাকে।

ভাইরাল ওই ভিডিওতে দেখা গেছে, ভাদিভেল একটি আস্ত সাপ ধরে কামড়াচ্ছেন। তাকে বলতে শোনা যাচ্ছে, কোভিডের সংক্রমণ থেকে বাঁচতে সাপ খাওয়া উচিত। কোভিড থেকে নিজেকে বাঁচাতে তাই সাপ খাচ্ছি।

জানা গেছে, অভিযুক্ত ব্যক্তি মদ্যপ ছিলেন। কিছু স্থানীয়রা তাকে ওই কাজে উৎসাহ দেন। কারা তাকে উৎসাহ দিয়েছেন তা তদন্ত করে দেখা হচ্ছে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.