‘করোনারও বাঁচার অধিকার আছে', মন্তব্য করে বিতর্কে প্রাক্তন মুখ্যমন্ত্রী


Odd বাংলা ডেস্ক: মারণ করোনাভাইরাসের সঙ্গে মোকাবিলায় যখন দিশেহারা মানুষ। এরই মাঝে ‘করোনা ভাইরাসের বেঁচে থাকার অধিকার’ নিয়ে মুখ খুললেন উত্তরাখন্ডের(Uttarakhand) প্রাক্তন মুখ্যমন্ত্রী ত্রিবেন্দ্র সিং রাওয়াত।শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। ভারতীয় সংবিধানে মানুষের বেঁচে থাকার জন্য কতগুলি মৌলিক অধিকার দেওয়া হয়েছে। তা বলে মানুষের মতো “করোনারও বেঁচে থাকার অধিকার আছে?”

অদৃশ্য এই মারণ করোনাকে ‘জীব'(Living organisms) বলে অভিহিত করেছেন তিনি। এদিন তিনি জীবের বেঁচে থাকা নিয়ে দার্শনিক ব্যাখ্যা দিয়ে বলেন, “করোনাভাইরাসও একটা জীবিত পদার্থ। আমাদের মতো তারও বেঁচে থাকার অধিকার রয়েছে। কিন্তু, আমরা, মানুষরা নিজেদের সবচেয়ে বুদ্ধিমান বলে মনে করি। তাই ওদের ধ্বংস করতে নেমে পড়েছি। এই কারণেই, মিউটেশনের মাধ্যমে ভাইরাস প্রতিনিয়ত নিজের চরিত্র বদল করছে।”

ত্রিবেন্দ্র সিং রাওয়াতের এই বক্তব্যের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই নেটিজেনদের কাছে হাসির পাত্র হন তিনি। অনেকেই তাঁর শুভবুদ্ধির উদয় হোক কামনা করেছেন। এছাড়াও নির্বোধ মুখ্যমন্ত্রী বলেও বিদ্রুপ করতে ছাড়েননি বিরোধী দলের নেতারা।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.