ভারতের করোনা পরিস্থিতি উদ্বেগজনক, সার্বিক টিকাকরণই একমাত্র উপায়:WHO


Odd বাংলা ডেস্ক: ভারতের করোনা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। ভারতের হাসপাতালগুলিতে যে ভাবে কোভিড রোগীদের ভিড় বেড়েই চলেছে, তা অত্যন্ত দুশ্চিন্তার বিষয় বলে জানিয়েছেমন তারা। টিকা নিয়ে অনিশ্চয়তা এবং সংক্রমণ বৃদ্ধির মধ্যেই যা নতুন করে চিন্তা বৃদ্ধি করল বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

শুক্রবার গোটা বিশ্বের করোনা পরিস্থিতি নিয়ে আলোচনা করতে বিশেষ সাংবাদিক বৈঠক করেন হু প্রধান টেড্রস অ্যাধনম। সেখানে ভারতের পরিস্থিতি নিয়ে আশঙ্কা প্রকাশ করে তিনি বলেন, ‘‘ভারতের পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক। বিভিন্ন রাজ্যে যে ভাবে সংক্রমণ এবং মৃত্যু বেড়ে চলেছে এবং হাসপাতালগুলিতে যে ভাবে ভিড় বাড়ছে তা সত্যিই দুশ্চিন্তার বিষয়।’’সার্বিক টিকাকরণই একমাত্র পথ বলে মনে করা হচ্ছে।

গত বছর করোনার প্রথম ঢেউয়ের ধাক্কা সামাল দিতেও হিমশিম খেয়েছিল কেন্দ্র। কিন্তু সে বার ক্ষয়ক্ষতি এমন বিরাট আকার ধারণ করেনি। এ বার ওষুধ, অক্সিজেন এবং ভেন্টিলেটর, আইসিইউ বেড-এর জন্য হাহাকার দেখা দিয়েছে গোটা দেশজুড়ে, যার জন্য অন্য দেশ থেকে সাহায্য নিতে হচ্ছে ভারতকে। বিপদে ভারতের পাশে থাকার জন্য সেইসব দেশগুলিকে ধন্যবাদ জানিয়েছেন হু প্রধান।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.