CoWIN পোর্টাল এবার বাংলাতেও! করোনা মোকাবিলায় একাধিক পদক্ষেপ কেন্দ্রের

Odd বাংলা ডেস্ক: আগামী সপ্তাহের মধ্যে হিন্দি সহ আরও ১৪টি আঞ্চলিক ভাষায় পাওয়া যাবে CoWIN পোর্টাল। উপলব্ধ থাকবে বাংলাও। এমনকি কোভিড পরিস্থিতির উপর আরো নজর বাড়াতে ১৭টি ল্যাব যুক্ত করা হবে INSACOG নেটওয়ার্কের সঙ্গে। কোভিড পরিস্থিতি নিয়ে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর সাথে মন্ত্রীদের উচ্চপর্যায়ের বৈঠকের পর মন্ত্রক থেকে সোমবার এমনই বিবৃতি দেওয়া হয়েছে।

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন তাঁর ঘনিষ্ঠদের জানিয়েছেন spatial analysis এবং নমুনা সংগ্রহের সংখ্যা বৃদ্ধির জন্য INSACOG নেটওয়ার্কে আরও ১৭টি ল্যাব যুক্ত করা হচ্ছে। উল্লেখ্য দেশের বিভিন্ন প্রান্ত থেকে এখনও পর্যন্ত এই নেটওয়ার্কের সঙ্গে ১০টি ল্যাব যুক্ত রয়েছে। 

মন্ত্রণালয় সূত্রে দাবি, তিনি দেশটির প্রথম দেশীয় অ্যান্টি-কোভিড ড্রাগ, 2-ডিঅক্সি-ডি-গ্লুকোজ বা 2-ডিজি চালু করার জন্য প্রতিরক্ষা বিজ্ঞানীদের এবং কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বের প্রশংসা করেন।

বিবৃতি অনুযায়ী, তিনি এও তুলে ধরেন যে, মহামারীকে রুখতে সম্পূর্ণ সরকারি পদ্ধতিতে প্রতিনিয়ত রাজ্যগুলিকে সাহায্য করে চলেছে কেন্দ্র। ৪.২২কোটিরও বেশি N95 মাস্ক, ১.৭৬ কোটি পিপিই কিট. ৫২.৬৪ লাখ রেমডেসিভির ইনজেকশন এবং ৪৫,০৬৬ টি ভেন্টিলেটর দিয়ে রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে সাহায্য করা হয়েছে। 

কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব অবহিত করেন যে আগামী সপ্তাহের মধ্য়ে CoWIN পোর্টালটি হিন্দি সহ ১৪টি আঞ্চলিক ভাষায় উপলব্ধ থাকবে। যার মধ্যে বাংলাও অন্যতম। 

সচিব (ফার্মা) জানান যে, প্রশাসনের তৎপরতায় রেমডেসিভিরের উৎপাদন তিনগুণ বেড়েছে। আগে যেখানে ৩৯ লাখ ভায়াল উৎপাদন হত, সেখানে এখন প্রতি মাসে রেমডেসিভির উৎপাদন হয় ১,১৮ কোটি ভায়াল। 

ফলে কঠিন পরিস্থিতিতে ওষুধের যে হাহাকার, তা অনেকটাই কমবে বলে মনে করছে বিশেষজ্ঞ মহল।  

কোভিড যোদ্ধারা যেভাবে কাজ করে চলেছে, তার জন্যও তাদের পাশে দাঁড়িয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। সমস্ত অবসাদ অবং বিয়োগবেদনাকে দূরে সরিয়ে কোভিড যোদ্ধারা যেভাবে কাজ করে চলেছেন, তার জন্য তাদের প্রশংসায় ভরিয়ে দিয়েছেন হর্ষ বর্ধন। 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.