রানি ক্লিওপেট্রা: নিজেকে সুন্দর রাখতে মুখে মাখতেন মল-মূত্র!

Odd বাংলা ডেস্ক: দুধ স্কিনের জন্যে কতোটা ভালো তা আর আলাদা করে বলার দরকার হয়তো পড়ে না। তবে অনেকের কাছেই দুধ দিয়ে স্নান বা তা ত্বকে লাগানোটা বিলাসিতা। কিন্তু ত্বকের পরিচর্যায় আদৌ এই দুধের কোনো কার্যকারিতা আছে কিনা সেটা অনেকেরই প্রশ্ন। তবে রূপ ও ত্বক বিশেষজ্ঞরা জানাচ্ছেন যে, দুধের সঙ্গে ত্বকের নিবিড় যোগ রয়েছে যদি সেটাকে সঠিকভাবে প্রয়োগ করা যায় তবেই।

দুধ কাঁচা অবস্থায় থাকলে ও তার স্বাদ টক থাকলে সেক্ষত্রে তা ব্যবহার করা খুবই লাভজনক। তবে তা আপনি ত্বকের জন্যে ব্যবহার করবেন কিনা সেটা সম্পূর্ণ আপনার সিদ্ধান্ত।

আপনি কি জানেন যে পুরোনো যুগে এক রানি দুধ দিয়েই স্নান করতেন? তিনি হলেন রানি ক্লিওপেট্রা। কিন্তু কেন তিনি দুধ দিয়েই স্নান করতেন তা অনেকেই জানেন না। গল্পটি কতোটা সত্যি সেই বিষয়ে সন্দেহ থাকলেও এটি পড়ার পর দুধের উপকারিতা নিয়ে আর কোনো সন্দেহ থাকবে না।

দুধে যে ল্যাকটিক এসিড থাকে তা মৃত কোষ ও চামড়া তুলে দিয়ে ত্বকের প্রাণ ফিরিয়ে দেয়। ফলে বজায় থাকে ত্বকের যৌবন।

তবে রানি ক্লিওপেট্রা কাঁচা দুধের চেয়েও বেশি কিছু ব্যবহার করতেন ত্বকের যত্নে যা জানলে চক্ষু ছানাবড়া হয়ে যাবে আপনার। তিনি কুমিরের গুঁড়ো হয়ে যাওয়া মল-মূত্র ব্যবহার করতেন ত্বককে ফর্সা করতে। এটি পাউডার আকারে ব্যবহার করতেন তিনি। এছাড়াও পারফিউম জগতে বিপ্লব আনেন এই রানি। ভেষজ পাতা, ফুলের পাপড়ি, পাতা এবং বীজ একসঙ্গে মিশিয়ে ভেষজ তেল দিয়ে সুগন্ধি তৈরী করতেন তিনি।

এক সপ্তাহ ধরে মিশ্রণটিকে শুকিয়ে তা নিংড়ে তেল বের করতেন ক্লিওপেট্রা। এমনকি টাক পড়ার সমস্যার বিরুদ্ধেও কৌশল বের করেছিলেন তিনি। এর জন্যে তিনি হরিণের মজ্জা ও ঘোড়ার দাঁত দিয়ে পরীক্ষা চালিয়েছেন।

এছাড়াও এই মিশরীয় রানির সুন্দর চোখের মায়ায় হারিয়ে যেতেন অনেক রাজাই। চোখের জন্যে তিনি ব্যবহার করতেন সবুজ তামার এক খনিজ পদার্থ ও কালো সিসার সালফাইড।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.