Yaas: 'যশ'-এর তাণ্ডবে তছনছ হতে পারে রাজ্যের কোন কোন জেলা, জেনে নিন


Odd বাংলা ডেস্ক: হাওয়া অফিস জানিয়েছে, ২৬ থেকে ২৭ মের মধ্যে দিঘা বা ওড়িশা-বাংলার উপকূলে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় যশ। উত্তর আন্দামান সাগর ও পূর্বমধ্য বঙ্গোপসাগরে শনিবার অর্থাৎ ২২ মে নাগাদ একটি নিম্নচাপ তৈরি হতে পারে। সেই নিম্নচাপ পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে প্রবল শক্তি সঞ্চয় করে পরিণত হতে পারে ঘূর্ণিঝড়ে।

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, ঘূর্ণিঝড় ভূমিভাগে কাছে এগিয়ে এলেই মঙ্গলবার বিকেলের পর থেকে দুই রাজ্যের উপকূলীয় এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি শুরু হতে পারে। এরপর ধীরে ধীরে বৃষ্টির পরিমান বাড়বে। যশের প্রভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে রাজ্যের উপকূলবর্তী জেলাগুলিতে। 

হাওয়া অফিসের পক্ষ থেকে ইতিমধ্যেই পূর্ব মেদিনীপুর, উত্তর এবং দক্ষিণ ২৪ পরগণা এবং কলকাতায় সতর্কতা জারি করা হয়েছে। এই সমস্ত জেলাগুলিতে প্রবল বৃষ্টির পাশাপাশি দমকা হাওয়া বইবে। যার ফলে বিপর্যস্ত হবে জনজীবন।আলিপুর আবহাওয়া দফতর পূর্বাভাস, কোনও যদি উল্লেখযোগ্য পরিবর্তন না হলে, ঘূর্ণিঝড়টি উত্তর-পশ্চিমে এগিয়ে আসবে উত্তর বঙ্গোপসাগরের দিকে এবং ২৬-২৭ মে নাগাদ পশ্চিমবঙ্গ ও ওড়িশা উপকূলে আছড়ে পড়বে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.