করোনা রুখতে গোবর-গোমূত্র কাজে দেবে না, হুঁশিয়ারি চিকিৎসকদের
এ পরিস্থিতিতে করোনা থেকে রক্ষায় গোবর-গোমূত্র কোনওকিছুই কাজে দেব না। এমনই সতর্কতা জারি করেছেন চিকিৎসকেরা। তাঁরা জানিয়েছেন, করোনা প্রতিরোধে গোবরের কার্যকারিতা নিয়ে কোনো বিজ্ঞানভিত্তিক প্রমাণ পাওয়া যায়নি। বরং এতে অন্যান্য রোগ ছড়ানোর সম্ভাবনা রয়েছে।
পশ্চিম ভারতের গুজরাট রাজ্যের কিছু অঞ্চলের মানুষজনের বিশ্বাস, সপ্তাহে একদিন গোমূত্র বা গোবর শরীরে মাখলে রোগপ্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় এবং তা করোনা থেকে রক্ষা করতে পারে। এছাড়া সনাতন ধর্মাবলম্বীদের মাঝে গরুকে পবিত্রতার চিহ্ন হিসেবে বিবেচনা করা হয়।
ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ডা. জে এ জয়লাল বলেন, গোমূত্র বা গোবর কভিড-১৯-এর বিরুদ্ধে শরীরে প্রতিরোধক্ষমতা তৈরি করতে পারে এমন কোনো বিজ্ঞানভিত্তিক প্রমাণ নেই। এর পুরোটাই বিশ্বাসের ওপর নির্ভরশীল। এসবে স্বাস্থ্যঝুঁকি রয়েছে। প্রাণী থেকে মানবদেহে অন্যান্য রোগবালাই ছড়াতে পারে।
অন্যদিকে আমেদাবাদের একটি গোশালার দায়িত্বরত কর্মকর্তা মধুচরণ দাস রয়টার্সকে জানান, গণজমায়েত করে গোমূত্র ও গোবর শরীরে মাখার আয়োজনের ফলে করোনাভাইরাস ছড়াতে পারে বিধায় তারা এই কার্যক্রমে অংশগ্রহণকারীর সংখ্যা কমিয়েছেন।





Post a Comment