লকডাউনের সুফল! করোনার দ্বিতীয় ঢেউ রুখে দিল দিল্লি, তবে কাটেনি টিকার আকাল!
Odd বাংলা ডেস্ক: একটা সময় ছিল অক্সিজেনের অভাবে ধুঁকছিল দিল্লি। করোনায় মৃতদের দাহ করতে করতে নাজেহাল হয়ে পড়ছিলেন শ্মশানকর্মীরা। কিন্তু সেই আবহ অনেকটাই কাটিয়ে উঠেছে রাজধানী। শুধু লকডাউনে ভর করে করোনার দ্বিতীয় ঢেউ আটকাতে পেরেছে দিল্লি। মঙ্গলবার সাংবাদিকদের এই আশার কথা শোনালেন মুখ্যমন্ত্রী কেজরিওয়াল।
তিনি জানিয়েছেন, আপাতত কেবল টিকারই অভাব রয়েছে দিল্লিতে। একটি পরিসংখ্যান দিয়ে কেজরী বলেন, ‘ভারতে এই মুহূর্তে মাসে মাত্র ৬-৭ কোটি টিকা উৎপাদন হচ্ছে, এমন চললে দেশের সবাইকে টিকা দিতে ২ বছর পেরিয়ে যাবে। ততদিনে আরও অনেক ঢেউ আছড়ে পড়তে পারে দেশে।’ তিনি আরও বলেন, ‘লকডাউনেরই সুফল পাচ্ছে দিল্লি, সংক্রমণের দ্বিতীয় ঢেউকে আটকানো গিয়েছে। এখন আর অক্সিজেন বা আইসিইউ শয্যার অভাবও নেই।’





Post a Comment