বাঙালির ঈদের (Eid) সঙ্গে এখন বাংলাদেশের (Bangladesh) তৈরি নাটকগুলি (Natok) সমার্থক হয়ে উঠেছে। আর সেই সঙ্গে জনপ্রিয়তা বেড়েছে এপার বাংলাতেও। পরিসংখ্যান বলছে বাংলাদেশের যে নাটকগুলি তৈরি হচ্ছে। তার ওপর যে কমেন্টগুলি ইউটিউবে দেখা যায় সেখানে পশ্চিমবঙ্গ ও ত্রিপুরার বিরাট সংখ্যক মানুষ থাকে। এর নেপথ্যে কারণ হিসেবে বলা হচ্ছে পশ্চিমবঙ্গে তৈরি হওয়া ডেইলি সোপ সিরিয়ালগুলির বিষয়বস্তু মানুষের এবার এক ঘেঁয়ে লাগছে। তাই এবার তারা নতুন কিছু খুঁজছে যা বাংলাদেশের এই নাটকগুলিতে তারা পাচ্ছে।
আর সেই নাটক কন্টেন্টগুলির বেতাজ বাদশাহ বলা চলে আফরান নিশোকে (Afran Nisho)। এই আফরান নিশো এবার ঈদে বেশ কয়েকটি নাটক নিয়ে আসছেন। ২০২১ (2021) সালের ঈদে তার যে নাটকগুলি অবশ্যই দেখবেন তার তালিকা দেওয়া হল
 |
দর্শক আফরান নিশোর সঙ্গে মেহজাবিন চৌধুরীর জুটিকে সবচেয়ে বেশি পছন্দ করে। তাদের জুটিকেই দেখা যাবে তুহিন হোসেনের নাটক "আবার ভালবাসার সাধ জাগে" -তে
|
 |
RTV -এর নাটক নামকরণেও দেখা যাবে মেহজাবিন ও আফরান নিশোকে। পরিচালনা সঞ্জয় সমাদ্দার
|
 |
| নিশো-মেহজাবিন (Mehzabin) জুটির আরেকটি নাটক আসছে মেরুন, The Color of Love |
 |
মেহজাবিন ছাড়াও যে অভিনেত্রীর সঙ্গে নিশোর জুটিকে সবথেকে বেশি পছন্দ করা হয়, সেটা হল তানজিন তিশা (Tanjin Tisha)। মিজানুর রহমান আরিয়ানের নাটক "তাকে ভালবাসা বলে" -তে দেখা যাবে তাদের
|
 |
মেহজাবিনের সঙ্গে আরও এক নাটকে জুটি বাঁধতে দেখা যাবে আফরান নিশোকে। নাটকের নাম রাজা। পরিচালনা মাহমুদুর রহমান হিমি
Keywords: Tanjin Tisha, Afran Nisho, Natok, Eid 2021 |
Post a Comment