সুখবর! রাজ্যে এল ৫০,০০০ ডোজ কোভ্যাকসিন

Odd বাংলা ডেস্ক: রাজ্য় সরকার বহুদিন ধরেই দাবি করে আসছে রাজ্যে ভ্যাকসিনের সরবরাহ যথেষ্ট নয় । এরই মাঝে কেন্দ্র বাড়াল সাহায্যের হাত। রাজ্যে এসে পৌঁছল কোভ্যাকসিনের ৫০ হাজার ডোজ। কেন্দ্রীয় সরকারের পাঠানো কোভ্যাকসিন এসে পৌঁছল রাজ্যে। গতকালও এসেছে ৫০ হাজার কোভ্যাকসিনের ডোজ। গতকাল হায়দরাবাদ থেকে এসেছে কোভ্যাকসিন। দুদিনে মোট ১ লক্ষ কোভ্যাকসিনের ডোজ এল রাজ্যে। সূত্রের খবর অনুযায়ী আরও আগে কোভ্যাকসিনের এই ডোজগুলি পৌঁছানোর কথা ছিল। কিন্তু ঘূর্ণিঝড় ইয়াসের কারণে পৌঁছাতে কিছুটা সময় লেগেছে। 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.