Odd বাংলা ডেস্ক: ঘুর্ণিঝড়ের রেশ এখনও কাটেনি। তারই মাঝে নিউ ব্যারাকপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড। নিউ ব্যারাকপুরের একটি গেঞ্জি কারখানা এবং ওষুধের দোকানে ভয়াবহ আগুন লেগে যায়। বৃহস্পতিবার ভোররাতে এলাকার গেঞ্জি কারখানা এবং ওষুধের দোকান থেকে কালো ধোঁয়া বেরতে দেখা যায়। কালো ধোঁয়ায় আকাশ ঢেকে যেতেই চমকে ওঠেন বাসিন্দারা। তারপরই আগুন ভয়াবহ রূপ নেয়। গেঞ্জি কারখানা এবং ওষুধের দোকানে দাহ্য পদার্থ মজুত থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। খবর দেওয়া হয় দমকল দফতরে। দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছনোর আগেই আগুনে ভস্মীভূত হয়ে যায় দোকান–কারখানার বেশিরভাগ অংশ। দমকলের ১০টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয় এবং আগুন নেভানোর কাজ শুরু হয়।
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন
(
Atom
)





Post a Comment