আর কিউবা পালানো হল না, ধরা পড়ে গেলেন মেহুল চোকসি


Odd বাংলা ডেস্ক: অবশেষে খোঁজ মিলল মেহুল চোকসির। পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে আর্থিক প্রতারণার (PNB Scam)ঘটনায় রহস্যজনকভাবে নিখোঁজ হীরে ব্যবসায়ী মেহুল চোকসিকে (Mehul Choksi) গ্রেফতার করল পুলিশ। কিউবা পালানোর পথে ডোমিনিকা থেকে গ্রেফতার ৬২ বছরের এই হীরে ব্যবসায়ী।

পিএনবি কেলেঙ্কারি কাণ্ডে অন্যতম মূল অভিযুক্ত নীরব মোদীর (Nirav Modi) মামা মেহুল। পিএনবি কেলেঙ্কারি সামনে আসার মুখেই ২০১৮ সালে দেশ ছেড়ে পালিয়ে গিয়েছিলেন মেহুল। তারপর থেকে ক্যারিবিয়ান দীপপুঞ্জের অ্যান্টিগাতেই গা ঢাকা দিয়েছিলেন মেহুল। টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদন সূত্রে জানা যায়, অ্যান্টিগাতেও এবার পাততাড়ি গুটিয়েছেন মেহুল। ভারতে প্রত্যর্পণের ভয়ে কিউবায় পালিয়ে যেতে পারেন ওই হীরে ব্যবসায়ী বলে খবর ছিল। সেই মতোই চলছিল নজরদারি।বুধবার ডোমিনিকা থেকে কিউবার ফ্লাইট ধরার পথেই স্থানীয় পুলিশের হাতে ধরা পড়েন মেহুল। 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.