আধার কার্ডে ঠিকানা বদল করবেন কিভাবে? দেখে নিজেই করে নিন
Odd বাংলা ডেস্ক: কেন্দ্রীয় সরকারের তত্বাবধানে ভারতীয় জনগনের প্রধান পরিচয় পত্র এবং ঠিকানার প্রমান পত্র হল আধার কার্ড। কিন্তু আধার কার্ডে ঠিকানা পরিবর্তন নিয়ে সবথেকে সমস্যা। ভোটার কার্ডের কোনো সমস্যা সমাধানের জন্য যেমন নিজস্ব এসডিও তে গেলে সুরাহা হয়, আধার কার্ডের জন্য কোনো এনরোলমেন্ট অফিস না থাকায় ঠিকানা পরিবর্তন করতে গেলে মহা সমস্যায় পড়তে হয় সাধারণ মানুষকে। বিদেশ-বিভুঁয়ে বা ভিন রাজ্যে বসবাস কারীদের ক্ষেত্রে এই সমসা বেশি দেখা যায়। কিংবা মেয়েদের বিবাহের পরে। কিন্তু ইন্টারনেট দুনিয়ায় কিছুই অসাধ্য নেই। এক ক্লিকেই সমস্যা সমাধান হয়ে যায়। তাই আধার কার্ডেও ঠিকানা পরিবর্তন সহজ করে এনে দিয়েছে এই ইন্টারনেটই। কোনো ক্যাফে বা বাড়ি বসেই আধারের ঠিকানা বদলানো যাবে। দেখে নেওয়া যাক আধারে ঠিকানা বদল করার পদ্ধতিটি-
১. প্রথমে আধারের অফিসিয়াল ওয়েবসাইট uidai.gov.in -এ যান।
২. আধারের পেজ খুললে address update request (online) –এর অপশন পাওয়া যাবে। সেখানে ক্লিক করে প্রসিড-এ যেতে হবে।
৩. এরপর আধার নম্বর দেওয়ার জায়গায় বারো ডিজিটের আধার নম্বর দেওয়ার পর ফোনে ওটিপি আসবে। সেটি পুট করে এন্টার দিন।
৪. এরপর ঠিকানা পরিবর্তনের প্রসেস দেখে নিয়ে ঠিকানা ও পিন নম্বর দিন।
৫. সেখানেই মিলবে নিজস্ব কিছু তথ্য দেওয়ার জায়গা। সমস্ত কিছু যত্ন সহকারে ফিলাপ করুন।
৬. নতুন ঠিকানার প্রমান পত্র আপলোড করুন।
৭. এরপর ওয়েবসাইট থেকেই নতুন আধার কার্ড ইস্যু করবে।





Post a Comment