বাসর ঘর পছন্দ হলেই সঙ্গীর ডাকে ঢুকে যায় স্ত্রী পাখি! তারপর...
Odd বাংলা ডেস্ক: বাওয়ার বার্ড। বসন্ত এলেই মন নেচে ওঠে যাদের। পুরুষ পাখিরা তো তখন নারী সঙ্গীর জন্য অপেক্ষায়। এমনকি তারা নিজের সঙ্গিনীর জন্য বাসরঘরও তৈরি রাখে।
এরপর শুরু হয় স্বামী বেছে নেওয়ার প্রতিযোগিতা। প্রথমে সব পুরুষ পাখিরা মেয়ে পাখিদের আহ্বান জানায়। তারপর যে পুরুষ সবচেয়ে সুন্দর বাসা বা বাসর ঘর বানাতে পারে, মেয়ে পাখিটি হয়ে যায় তারই।
এই পুরুষ পাখিটি চ্যালেঞ্জ গ্রহণ করেছে। আগেই মাটিতে খড়কুটো আর ভাঙা ডাল দিয়ে তাবু আকৃতির ঘর বানিয়ে রেখেছিল। এখন দরকার ঘরটাকে নান্দনিকভাবে সাজানো।
কখনো লাল, নীল, আবার কখনো বীজ, শুকনো পাতা সংরক্ষণ করে সে ঘরে নিয়ে এসেছে। সংগ্রহ করেছে অর্কিড ফুলও। এমনকি মানুষের ফেলে দেয়া প্লাস্টিকের পাইপ, কাপড়ও আছে তার সংগ্রহে।
এমন এক মাটি সংগ্রহ করে বাসায় এনে রেখেছে রাত পোহালেই যেখান থেকে বের হবে হালকা নীলচে ব্যাঙের ছাতা। নিকুঞ্জ পাখির মতো এত সুন্দর করে বাসা আর কোনো পাখি বানায় না।
যদি কোনো স্ত্রী পাখির বাসর ঘর পছন্দও হয় তবুও সে খানিকটা সংশয়ে ভুগে। যাবো কি যাবো না? এদিকে পুরুষ পাখিটি তাকে ভোলাতে মরিয়া হয়ে ওঠে। ঠোঁটে করে ফুল এনে বলে, সঙ্গী দেখো, কি নিয়ে এসেছি তোমার জন্য। ধরা দেও, প্রিয়তমা।
অবশেষে স্ত্রী পাখিটির মন গলে। পুরুষ পাখিটি তার জন্য বাসা সাজিয়ে রেখেছে। লজ্জা পাওয়া নতুন বউয়ের মতো পুরুষ পাখির সঙ্গে ধীর পায়ে সে ঘরে ঢুকে। এখানে তাদের দাম্পত্য জীবন শুরু হবে এক মিলনের মাধ্যমে।





Post a Comment