বন্ধ হয়ে গেল মাহেশের জগন্নাথ দেবের মন্দির, রথযাত্রা নিয়েও অনিশ্চয়তা
Odd বাংলা ডেস্ক: করোনাভাইরাসের প্রথম ঢেউয়ের জেরে গত বছর জগন্নাথ-বলরাম-সুভদ্রার রথে চাপা হয়নি। এবার দ্বিতীয় ঢেউয়ের অভিঘাত আরও বেশি। ফলে, অনিশ্চয়তার মধ্যে পড়ল এবছরের রথযাত্রা উৎসবও।
প্রথা অনুযায়ী গত শুক্রবার, অক্ষয় তৃতীয়ায় মাহেশে জগন্নাথ মন্দিরে ‘চন্দনযাত্রা’ উৎসব পালিত হয়। করোনার কারণে ‘চন্দনযাত্রা’র দিন থেকে ভক্তদের মন্দিরের গর্ভগৃহে ঢোকা বন্ধ করা হয়েছিল। এবার মন্দির চত্বরেই ভক্তদের প্রবেশ পুরোপুরি নিষিদ্ধ করা হল। তবে, মন্দিরে দেবতাদের নিত্যপুজো, ভোগরাগ— সবই হবে। অল্পসংখ্যক পুরোহিত এবং সেবাইত তা করবেন।
কিন্তু আদৌ এবার রথযাত্রা হবে কিনা সেই দেখা দিয়েছে সন্দেহ। ফলে এখন সম্ভাবনা এটাই যে এবারও আর রথে চাপা হবে না জগন্নাথ-বলরাম-সুভদ্রার।





Post a Comment