গত পাঁচ দিনে প্রায় ৫ ডিগ্রি বাড়ল শহরের তাপমাত্রা!


Odd বাংলা ডেস্ক: গরমে নাজেহাল অবস্থা রাজ্যবাসীর। প্রতি দিন গরম বাড়ছে। সেই সঙ্গে বাড়ছে অস্বস্তিসূচক। রাস্তায় বের হওয়া কষ্টকর হয়ে উঠছে। মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৮.৭ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। গত ২৪ ঘণ্টায় কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৮.২ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি। পর পর পাঁচ দিন প্রায় ৫ ডিগ্রি বাড়ল শহরের তাপমাত্রা। মঙ্গলবার বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ৮৯ শতাংশ ও সর্বনিম্ন পরিমাণ ৪৭ শতাংশ। গত ২৪ ঘণ্টায় বৃষ্টি হয়নি। যদিও মঙ্গলবার কলকাতার আকাশে সামান্য মেঘ দেখা দিলেও বৃষ্টির সম্ভাবনা নেই বলেই জানিয়েছে আলিপুর। তবে এর মাঝেও স্বস্তির খবর শুনিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। আজ জেলায় জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির পূর্বাভাস

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.