ঘোষণা হল মাধ্যমিক-উচ্চমাধ্যমিকের দিনক্ষণ, করোনা আবহে বদলে গেল পুরনো নিয়ম


Odd বাংলা ডেস্ক: ঘোষণা করা হল মাধ্যমিক (Madhyamik) ও উচ্চমাধ্যমিক (HS Exam 2021) পরীক্ষার দিনক্ষণ। অগাস্ট মাসের দ্বিতীয় সপ্তাহে হবে মাধ্যমিক পরীক্ষা। উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু জুলাই মাসের শেষ সপ্তাহে। বৃহস্পতিবার নবান্নে সাংবাদিক বৈঠকে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 

তবে করোনা আবহে এবার মাধ্যমিক ও উচ্চমাধ্যম্ক পরীক্ষা নেওয়া হবে নয়া নিয়মে।মুখ্যমন্ত্রী এদিন জানান, ৩ ঘণ্টার পরীক্ষা দেড় ঘণ্টায় করা হবে। স্কুলেই পরীক্ষা নেওয়া হবে। ঐচ্ছিক বিষয়ে পরীক্ষা হবে না। স্কুলের নম্বর দেওয়া হবে ঐচ্ছিক বিষয়ে। মাধ্যমিকে ৭টি মূল বিষয়ের পরীক্ষা হবে। উচ্চমাধ্যমিকে ১৫টি আবশ্যিক বিষয়ের পরীক্ষা হবে।

এর আগে করোনার ধাক্কায় মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষা স্থগিত করা হয়েছিল। জুনে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষা হবে না বলে সাংবাদিক বৈঠকে জানিয়েছিলেন মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়। পরে পরীক্ষাসূচি ঘোষণা করা হবে বলে জানান তিনি। পরীক্ষা নিয়ে পরে সিদ্ধান্ত নেওয়া হবে। কবে পরীক্ষা নেওয়া হবে, তা শিক্ষা দফতর ঠিক করবে বলে জানিয়েছিলেন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.