রাজ্যে ১৫ জুন পর্যন্ত বাড়ল কোভিড বিধিনিষেধের মেয়াদ



Odd বাংলা ডেস্ক: করোনাভাইরাসে (Covid-19) বাংলায় (West Bengal) বিধিনিষেধের মেয়াদ বাড়ানো হল। আগামী ১৫ জুন পর্যন্ত বিধিনিষেধ জারি থাকছে, ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। 

মুখ্যমন্ত্রী বলেন,'কেউ লকডাউন বলবেন না, এটা বাধানিষেধ'। উল্লেখ্য, করোনা মোকাবিলায় ৩০ মে সন্ধ্যা ৬টা পর্যন্ত বাংলায় কার্যত লকডাউন (Lockdown) পরিস্থিতি জারি করা হয়েছিল। সেই মেয়াদ বাড়ানো হল ১৫ জুন পর্যন্ত। বর্তমান নিয়মই জারি থাকবে বলে জানানো হয়েছে। বাংলায় করোনা কিছুটা কমেছে বলেও জানালেন মমতা। আর সে কারণেই বিধিনিষেধের মেয়াদ আবারও বাড়ানো হল বলে জানালেন মুখ্যমন্ত্রী।

একনজরে জেনে নিন কী কী বিধিনিষেধ জারি থাকছে...

  • মাধ্যমিক-উচ্চমাধ্যমিকের দিন ঘোষণা, এবার নয়া নিয়ম
  • বন্ধ থাকবে সমস্ত সরকারি ও বেসরকারি অফিস। শুধুমাত্র জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত দফতর খোলা থাকবে।
  • সমস্ত লোকাল ট্রেন, মেট্রো, বাস, লঞ্চ পরিষেবা বন্ধ থাকবে।
  • সমস্ত স্কুল-কলেজ, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে।
  • মুদির দোকান, বাজার খোলা থাকবে সকাল ৭টা থেকে ১০টা পর্যন্ত।
  • শপিং মল, সিনেমা হল, স্পোর্টস কমপ্লেক্স, রেস্তরাঁ, স্পা, বিউটি পার্লার বন্ধ থাকবে।
  • মিষ্টির দোকান খোলা থাকবে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত।
  • ব্যক্তিগত গাড়ি, অটো, টোটো চলাচল বন্ধ থাকবে।
  • সকাল ১০টা থেকে দুপুর ২টো পর্যন্ত ব্যাঙ্ক খোলা থাকবে।
  • চিড়িয়াখানা, পার্ক বন্ধ থাকবে।
  • বিয়ের অনুষ্ঠানে ৫০ জনের উপস্থিতিতে ছাড়।
  • সৎকারে ২০ জনের উপস্থিতি।
  • এছাড়া সব ধরনের জমায়েত বন্ধ থাকবে।
  • চশমার দোকান, ওষুধের দোকান খোলা থাকবে।
  • চা বাগানে ৫০ শতাংশ কর্মীদের নিয়ে কাজ।
  • জুট শিল্প খোলা থাকবে ৩০ শতাংশ কর্মী নিয়ে।
  • ই-কমার্স ও হোম ডেলিভারিতে ছাড়।
  • জামাকাপড় ও গয়নার দোকান খোলা থাকবে দুপুর ১২টো থেকে ৩টে পর্যন্ত

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.