পরীক্ষায় স্বামী বিবেকানন্দের কত নম্বর পেয়েছিলেন জানেন?

বিশেষ প্রতিবেদন: তিনি বৈদান্তিক সন্ন্যাসী, কর্মযোগী পুরুষ। তিনি সাহিত্যিক, বিশ্বসভায় সনাতন ভারতীয়ত্বের পতাকাবাহী। তিনি রামকৃষ্ণ সঙ্ঘের প্রতিষ্ঠাতা। এমনই বহুর মধ্যে সম্ভবত বিবেকানন্দের শিক্ষা ভাবনাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।

তিনিই বলেছেন, “Positive কিছু শেখা চাই। খালি বইপড়া শিক্ষা হলে হবে না। যাতে character form হয়, মনের শক্তি বাড়ে, নিজের পায়ে নিজে দাঁড়াতে পারে, এই রকম শিক্ষা চাই।”

এ যুগে শিক্ষার থেকে মার্কশিট নিয়েই যেন বেশি মাতামাতি। কিন্তু জানেন কি স্বামীজির শিক্ষাজীবন কেমন ছিল।

বিশ্ববিদ্যালয়ের তিনটি পরীক্ষা তিনি দিয়েছিলেন– এন্ট্রান্স, এফ এ এবং বি এ। তাতে তাঁর প্রাপ্ত নম্বর...

বিষয় এন্ট্রান্স এফ এ বি এ

ইংরেজি 47        46           56    

বাংলা 76       36           43

ইতিহাস 45      56          56

অঙ্ক         38      40          61

লজিক -     17           -     (পূর্ণমান 50)

সাইকোলজি - 34          -   (পূর্ণমান 50)

ফিলজফি - -         45

মোট   206 229          261

অনেক চেষ্টায় যারা বিগত দিনের এই মার্কশিট জোগাড় করেছেন তাদের ধন্যবাদ দিয়ে লিপিবদ্ধ করলাম।

পুঁথিগত বিদ্যায় সায় ছিল না বিবেকানন্দের। তিনি মনে করতেন, শিক্ষা পরিপূর্ণতার এক প্রকাশ। তা মানুষের মধ্যেই থাকে। তিনি বলেছিলেন, যদি ছোটো ছোটো ছেলেমেয়েদের সবসময় দোষারোপ না করে উৎসাহিত করা হয়, তবে তারা এক সময় উন্নতি করবেই।

সূত্র-  https://in.pinterest.com/pin/191614159117731683/


কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.