আজ কি তবে মুখোমুখি মোদী-মমতা?
ফিরে এসে কলাইকুণ্ডা বিমানঘাঁটিতে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী। বৃহস্পতিবার মমতা নিজেই এই বৈঠকের কথা জানিয়েছেন। ইয়াসের ক্ষয়ক্ষতির হিসেব করার পাশাপাশি ত্রাণ ও পুনর্বাসন নিয়ে দুই নেতা-নেত্রীর মধ্যে আলোচনা হবে বলে নবান্ন সূত্রের খবর। বৈঠকে উপস্থিত থাকবেন রাজ্যের মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়ও। প্রধানমন্ত্রী বাংলায় পা রাখার আগেই অবশ্য মুখ্যমন্ত্রী শুক্রবার সকাল থেকে দুই ২৪ পরগনা জেলায় আকাশপথে দুর্গত এলাকা পরিদর্শনে বেরোবেন।
এদিকে আজ, শুক্রবার কলাইকুন্ডা বিমানঘাঁটিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠকের কর্মসূচি ঠিক থাকলেও, বৃহস্পতিবার বেশি রাতে বিষয়টি নিয়ে জটিলতা তৈরি হয়েছে। রাত পর্যন্ত পরিস্থিতি যা দাঁড়িয়ে, তাতে মমতা সম্ভবত ওই বৈঠকে যাবেন না। বিষয়টি নবান্নের পক্ষ থেকে রাতেই দিল্লিকে জানানো হয়েছে। সূত্রের খবর, মমতার আপত্তির মূল কারণ, প্রধানমন্ত্রীর বৈঠকে শুভেন্দু অধিকারীর উপস্থিতির সম্ভাবনা। রাজ্য প্রশাসন সূত্রে খবর, এই তালিকা জানার পরে মুখ্যমন্ত্রী বেঁকে বসেন। তাঁর যুক্তি, কেন্দ্রীয় মন্ত্রী বা রাজ্যপাল বৈঠকে থাকবেন, তা না-হয় বোঝা গেল। কিন্তু শুভেন্দু অধিকারী থাকবেন কেন?





Post a Comment