গরমে র‍্যাশ দূর করে আরাম দেবে চন্দন

Odd বাংলা ডেস্ক: গরমে নানা রকমক শারীরিক সমস্যা দেখা দেয়। তার মধ্যে র‍্যাশ একটি। যা খুবই বিরক্তিকর ও যন্ত্রণাদায়ক। অনেকের ক্ষেত্রেই দেখা যায় আইব্রো প্ল্যাক করানোর পর র‌্যাশ বের হয়। আবার কপালেও এই র‍্যাশ হতে দেখা যায়। মাঝে মধ্যে এই র‍্যাস গলা, ঘাড় এমনকি পিঠেও হয়ে থাকে।

তবে এই সমস্যার হাত থেকে খুব সহজেই মুক্তি পেতে পারেন ঘরোয়া একটি উপায়ে। এক্ষেত্রে আপনার সহায়ক উপাদানটি হচ্ছে চন্দন। হ্যাঁ, চন্দন কেবল রূপচর্চাতেই নয়, র‍্যাশ থেকে মুক্তি দিতেও সক্ষম। চলুন তবে জেনে নেয়া যাক র‍্যাশ দূর করতে চন্দন ব্যবহারের পদ্ধতিটি-  

চন্দন গুঁড়ার সঙ্গে গোলাপ জল মিশিয়ে পেস্ট তৈরি করুন। তারপর ১৫ মিনিট র‍্যাশগুলোর উপর লাগিয়ে রেখে ধুয়ে ফেলুন। এই পেস্টটি নিয়মিত ব্যবহার করুন। আইব্রো প্ল্যাক করার আগে ও পরে অবশ্যই অ্যাসট্রিনজেন্ট লোশন লাগিয়ে নেবেন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.